হারবাং শাহ আব্দুল মালেক (রাহঃ) স্কুলের উদ্যোগে বিজ্ঞান মেলা
শাহরিয়ার মাহমুদ রিয়াদ, চকরিয়া (কক্সবাজার) : ঐতিহ্যবাহী শিক্ষা প্রতিষ্ঠান চকরিয়া উপজেলাস্থ হারবাং ইউনিয়ন হযরত শাহ আব্দুল মালেক (রাহঃ) একাডেমি স্কুলে বিজ্ঞান মেলা ও মনোজ্ঞ সাংস্কৃতিক অনুষ্ঠান অনষ্ঠিত হয়েছে।
গত সোমবার (২ ফেব্রুয়ারি) সকালে বিদ্যালয় মাঠে বিজ্ঞান মেলার উদ্বোধন অনুষ্ঠানে সিনিয়র শিক্ষক মুহাম্মদ মাইমুন উদ্দিন সাদ্দামের পরিচালনায় শুরুতে পবিত্র কোরআন তেলাওয়াত করেন ষষ্ঠ শ্রেণীর ছাত্র মুহাম্মদ জুবায়েরুল ইসলাম। অনুষ্ঠানে শাহ আব্দুল মালেক (রাহঃ) স্কুলের পরিচালনা কমিটির সভাপতি মোহাম্মদ আশরাফুর রহমান রোমেলের সভাপতিত্বে প্রধান অতিথির বক্তব্যে রাখেন চাম্বি স্কুল এন্ড কলেজের অধ্যক্ষ মুহাম্মদ আবু হানিফ।
বিজ্ঞান মেলার অনুষ্ঠানে শাহ আব্দুল মালেক (রাহঃ) স্কুলের পরিচালনা কমিটির সহ-সভাপতি মুহাম্মদ রাহাত রহমান, প্রধান শিক্ষক মুহাম্মদ ছরওয়ার উদ্দিন চাম্বি স্কুল এন্ড কলেজের সিনিয়র শিক্ষক মোহাম্মদ শুয়াইবুল ইসলাম ও হারবাং ইউনিয়ন ছাত্রদল নেতা মোহাম্মদ আব্দুল্লাহ আল ফাহিম বক্তব্য রাখেন।
এদিকে শাহ আব্দুল মালেক (রাহঃ) স্কুল প্রতিষ্ঠা হওয়ার পর থেকে এবারে প্রথমবারের মতো ২০২৬ সালে বিজ্ঞান মেলার আয়োজন করতে পেরে শিক্ষক, শিক্ষিকা-শিক্ষার্থীসহ অভিভাবকরা আনন্দ প্রকাশ করছেন। এসময় শাহ আব্দুল মালেক (রাহঃ) স্কুলের ম্যানেজিং কমিটির সকল সদস্য, শিক্ষক, ছাত্র-ছাত্রী, অভিভাবক ও স্থানীয় গণ্যমান্য ব্যক্তিরা উপস্থিত ছিলেন।
বিআলো/আমিনা



