• যোগাযোগ
  • অভিযোগ
  • সংবাদ দিন
  • ই-পেপার
    • ঢাকা, বাংলাদেশ

    ২০ জুলাই কুয়াকাটায় ট্যুরিজম ফেস্টিভ্যাল ও আইকনিক অ্যাওয়ার্ড প্রদান 

     dailybangla 
    12th Jul 2025 5:53 pm  |  অনলাইন সংস্করণ

    মোকলেসুর রহমান মাহারুক: গ্লোবাল এভিয়েশন অ্যান্ড ট্যুরিজম জার্নালিস্ট এসোসিয়েশনের উদ্যোগে ২০ জুলাই ২০২৫, রবিবার বিকেল ৫টায় সাগরকন্যা কুয়াকাটায় আয়োজন করা হচ্ছে “ট্যুরিজম ফেস্টিভ্যাল ও ট্যুরিজম আইকনিক অ্যাওয়ার্ড-২০২৫”। অনুষ্ঠানটি অনুষ্ঠিত হবে কুয়াকাটা খান প্যালেস অডিটোরিয়ামে।

    আয়োজনে থাকবে “পর্যটন শিল্পের উন্নয়নে কুয়াকাটার সম্ভাবনা” শীর্ষক আলোচনা সভা, ট্যুরিজম আইকনিক অ্যাওয়ার্ড প্রদান ও সাংস্কৃতিক অনুষ্ঠান।

    অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত থাকবেন বিএনপির জাতীয় নির্বাহী কমিটির ভাইস চেয়ারম্যান ও সাবেক স্বরাষ্ট্র ও বাণিজ্যমন্ত্রী এয়ার ভাইস মার্শাল (অব.) আলতাফ হোসেন চৌধুরী। প্রধান আলোচক থাকবেন বিএনপির জাতীয় নির্বাহী কমিটির প্রশিক্ষণ বিষয়ক সম্পাদক এ বি এম মোশাররফ হোসেন।

    বিশেষ অতিথি হিসেবে উপস্থিত থাকবেন বাংলাদেশ ট্যুরিজম বোর্ডের প্রধান নির্বাহী কর্মকর্তা (অতিরিক্ত সচিব) আবু তাহের মোঃ জাবের, সাবেক প্রধানমন্ত্রী বেগম খালেদা জিয়ার পার্সোনাল ফটোগ্রাফার ও এনটিভির পরিচালক আলহাজ্ব মোঃ নুরুদ্দিন আহমেদ, ঢাকা বিশ্ববিদ্যালয়ের অধ্যাপক এবং বাংলাদেশ প্রাণিবিজ্ঞান সমিতির সভাপতি প্রফেসর ড. হামিদা খানম, একুশে পদকপ্রাপ্ত সঙ্গীতশিল্পী ফেরদৌস আরা এবং কক্সবাজার হোটেল রিসোর্ট ওনার্স অ্যাসোসিয়েশনের সাধারণ সম্পাদক মুকিম খান।

    অনুষ্ঠানের সভাপতিত্ব করবেন গ্লোবাল এভিয়েশন অ্যান্ড ট্যুরিজম জার্নালিস্ট এসোসিয়েশনের মহাসচিব ও দৈনিক গণকণ্ঠের নির্বাহী সম্পাদক সালাম মাহমুদ।

    ফেস্টিভ্যাল সফল করতে কুয়াকাটা হোটেল মোটেল ওনার্স অ্যাসোসিয়েশনের সভাপতি এম এ মোতালেব শরীফকে চেয়ারম্যান এবং গ্লোবাল এভিয়েশন অ্যান্ড ট্যুরিজম জার্নালিস্ট এসোসিয়েশনের অর্থ সম্পাদক হাফিজ রহমানকে সদস্য সচিব করে উদযাপন কমিটি গঠন করা হয়েছে।

    বিআলো/তুরাগ

    এই বিভাগের আরও খবর
     
    Jugantor Logo
    ফজর ৫:০৫
    জোহর ১১:৪৬
    আসর ৪:০৮
    মাগরিব ৫:১১
    ইশা ৬:২৬
    সূর্যাস্ত: ৫:১১ সূর্যোদয় : ৬:২১

    আর্কাইভ

    February 2026
    M T W T F S S
     1
    2345678
    9101112131415
    16171819202122
    232425262728