• যোগাযোগ
  • অভিযোগ
  • সংবাদ দিন
  • ই-পেপার
    • ঢাকা, বাংলাদেশ

    ২০ বছর পর রংপুরে তারেক রহমান 

     dailybangla 
    30th Jan 2026 10:44 am  |  অনলাইন সংস্করণ

    নিজস্ব প্রতিবেদক: দীর্ঘ দুই দশক পর আজ রংপুর সফরে যাচ্ছেন বিএনপির চেয়ারম্যান তারেক রহমান। নির্বাচনী প্রচারণার অংশ হিসেবে শুক্রবার তিনি সেখানে আয়োজিত জনসভায় বক্তব্য দেবেন।

    দলীয় সূত্র জানিয়েছে, আজ বিকেল ৩টা ৪৫ মিনিটে তারেক রহমান রংপুরের পীরগঞ্জে গিয়ে ২০২৪ সালের ছাত্র-জনতার গণঅভ্যুত্থানে শহীদ আবু সাঈদের কবর জিয়ারত করবেন। এরপর বিকেল সাড়ে ৪টায় রংপুর কেন্দ্রীয় ঈদগাহ মাঠে অনুষ্ঠিত জনসভায় প্রধান অতিথির বক্তব্য রাখবেন তিনি।

    এই সফরকে কেন্দ্র করে রংপুরে বিএনপির কেন্দ্রীয় ও স্থানীয় নেতাকর্মীদের মধ্যে ব্যাপক প্রস্তুতি ও উৎসাহ দেখা গেছে। বৃহস্পতিবার সকাল থেকেই ঈদগাহ মাঠে মঞ্চ নির্মাণের কাজ শুরু হয়। পাশাপাশি জনসভায় বিপুল জনসমাগম নিশ্চিত করতে বিভিন্ন এলাকায় মাইকিং করা হচ্ছে।

    দলীয় নেতারা আশা করছেন, তারেক রহমানের এই জনসভা রংপুর অঞ্চলে নির্বাচনী প্রচারণায় নতুন গতি আনবে।

    বিআলো/শিলি

    এই বিভাগের আরও খবর
     
    Jugantor Logo
    ফজর ৫:০৫
    জোহর ১১:৪৬
    আসর ৪:০৮
    মাগরিব ৫:১১
    ইশা ৬:২৬
    সূর্যাস্ত: ৫:১১ সূর্যোদয় : ৬:২১

    আর্কাইভ

    February 2026
    M T W T F S S
     1
    2345678
    9101112131415
    16171819202122
    232425262728