• যোগাযোগ
  • অভিযোগ
  • সংবাদ দিন
  • ই-পেপার
    • ঢাকা, বাংলাদেশ

    ২১ আগস্ট গ্রেনেড হামলা: আপিল বিভাগের রায় আজ 

     dailybangla 
    04th Sep 2025 10:13 am  |  অনলাইন সংস্করণ

    নিজস্ব প্রতিবেদক: দুই দশক আগে আওয়ামী লীগের সমাবেশে গ্রেনেড হামলার ঘটনায় করা মামলায় তারেক রহমানসহ সব আসামির খালাসের রায়ের বিরুদ্ধে আজ বৃহস্পতিবার আপিলের রায় ঘোষণার কথা রয়েছে।

    গত ২১ আগস্ট রাষ্ট্রপক্ষের আপিলে উভয় পক্ষের শুনানির পর রায়ের এই দিন ধার্য করেন প্রধান বিচরাপতি সৈয়দ রেফাত আহমেদের নেতৃত্বাধীন ছয় বিচারপতির বেঞ্চ।

    এ মামলায় ন্যায় বিচার প্রত্যাশা করছেন তারেক রহমানের আইনজীবী। আর লুৎফুজ্জামান বাবরের আইনজীবী জানান, রাজনৈতিক উদ্দেশ্যে হওয়া তদন্ত ২১ আগস্ট মামলাকে ভিন্নখাতে নিয়ে গেছে।

    চলতি বছর ১২ জানুয়ারি ২১ আগস্ট গ্রেনেড হামলা মামলায়, তারেক রহমান ও লুৎফুজ্জামান বাবরসহ সব আসামিকে খালাস দেন হাইকোর্ট। পরে এ রায়ের বিরুদ্ধে আপিল করে রাষ্ট্রপক্ষ।

    পেপারবুক (মামলার বৃত্তান্ত) থেকে রাষ্ট্রপক্ষের উপস্থাপনের মধ্য দিয়ে গত ১৭ জুলাই আপিলের ওপর শুনানি শুরু হয়। এর ধারাবাহিকতায় গত ৩১ জুলাই, ১৯ আগস্ট, ২০ আগস্ট শুনানি হয়। পঞ্চম দিন ২১ আগস্ট শুনানি শেষ করা হয়।

    ২০০৪ সালের ২১ আগস্ট রাজধানীর বঙ্গবন্ধু অ্যাভিনিউয়ে তৎকালীন বিরোধীদলীয় নেতা শেখ হাসিনার সমাবেশে গ্রেনেড হামলা হয়। এতে ২৪ জন নিহত হন। আহত হন শতাধিক নেতা-কর্মী। বিচারপ্রক্রিয়ার তৃতীয় ধাপে আপিল শুনানি শেষে মামলাটি রায় ঘোষণার পর্যায়ে এল।

    বিআলো/শিলি

    এই বিভাগের আরও খবর
     
    Jugantor Logo
    ফজর ৫:০৫
    জোহর ১১:৪৬
    আসর ৪:০৮
    মাগরিব ৫:১১
    ইশা ৬:২৬
    সূর্যাস্ত: ৫:১১ সূর্যোদয় : ৬:২১

    আর্কাইভ

    February 2026
    M T W T F S S
     1
    2345678
    9101112131415
    16171819202122
    232425262728