• যোগাযোগ
  • অভিযোগ
  • সংবাদ দিন
  • ই-পেপার
    • ঢাকা, বাংলাদেশ

    ৪২ দলের শূন্য প্রাপ্তি, সংসদে জায়গা পেল মাত্র ৯ দল 

     dailybangla 
    14th Feb 2026 11:11 am  |  অনলাইন সংস্করণ

    বিআলো ডেস্ক: ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে অংশ নিয়েও নিবন্ধিত ৫১টি দলের মধ্যে ৪২টি কোনো আসনে জিততে পারেনি। ফলে নতুন সংসদে প্রতিনিধিত্ব সীমিত হয়ে দাঁড়িয়েছে মাত্র ৯টি রাজনৈতিক দল ও কয়েকজন স্বতন্ত্র সদস্যে।

    বাংলাদেশ নির্বাচন কমিশন ইতোমধ্যে ৩০০ আসনের মধ্যে ২৯৭টির ফল প্রকাশ করেছে। একটি আসনে ভোট স্থগিত রয়েছে এবং দুটি আসনের ফল আদালতের নির্দেশনার কারণে আটকে আছে।

    ঘোষিত ফল অনুযায়ী, বাংলাদেশ জাতীয়তাবাদী দল পেয়েছে ২০৯টি আসন এবং বাংলাদেশ জামায়াতে ইসলামী জিতেছে ৬৮টি আসনে। এছাড়া জাতীয় নাগরিক পার্টি ৬টি এবং বাংলাদেশ খেলাফত মজলিস ২টি আসনে বিজয়ী হয়েছে।

    একটি করে আসন পেয়েছে ইসলামী আন্দোলন বাংলাদেশ, গণঅধিকার পরিষদ, বাংলাদেশ জাতীয় পার্টি, গণসংহতি আন্দোলন ও খেলাফত মজলিস। সাতটি আসনে জয় পেয়েছেন স্বতন্ত্র প্রার্থীরা।

    বিশ্লেষকদের মতে, বড় দলকেন্দ্রিক মেরুকরণ ও জোটভিত্তিক কৌশলের কারণে ছোট ও নতুন দলগুলো কাঙ্ক্ষিত ফল পায়নি। উল্লেখ্য, এ নির্বাচনে দলীয় প্রার্থী ছিলেন ১,৭৫৫ জন এবং স্বতন্ত্র ২৭৩ জন।

    বিআলো/শিলি

    এই বিভাগের আরও খবর
     
    Jugantor Logo
    ফজর ৫:০৫
    জোহর ১১:৪৬
    আসর ৪:০৮
    মাগরিব ৫:১১
    ইশা ৬:২৬
    সূর্যাস্ত: ৫:১১ সূর্যোদয় : ৬:২১

    আর্কাইভ

    February 2026
    M T W T F S S
     1
    2345678
    9101112131415
    16171819202122
    232425262728