• যোগাযোগ
  • অভিযোগ
  • সংবাদ দিন
  • ই-পেপার
    • ঢাকা, বাংলাদেশ

    ৪ দিন ভাসমান ফিশিং বোট থেকে ১৭ জেলে উদ্ধার করল কোস্ট গার্ড 

     dailybangla 
    11th Sep 2025 7:37 pm  |  অনলাইন সংস্করণ

    নিজস্ব প্রতিবেদক: চট্টগ্রাম উপকূলে শ্যাফট বিকল হয়ে টানা ৪ দিন সমুদ্রে ভেসে থাকা “এফবি মাসুদা শাহীন” নামের একটি ফিশিং বোটের ১৭ জন জেলেকে উদ্ধার করেছে বাংলাদেশ কোস্ট গার্ড।

    বৃহস্পতিবার (১১ সেপ্টেম্বর) বিকেলে কোস্ট গার্ডের মিডিয়া কর্মকর্তা লেফটেন্যান্ট কমান্ডার সিয়াম-উল-হক এক প্রেস বিজ্ঞপ্তির মাধ্যমে এ তথ্য নিশ্চিত করেন।

    তিনি জানান, গত ৩১ আগস্ট চট্টগ্রাম ফিশারি ঘাট থেকে ১৭ জন জেলেসহ ফিশিং বোটটি মাছ ধরার উদ্দেশ্যে সমুদ্রে যায়। কিন্তু ৭ সেপ্টেম্বর রাতে হঠাৎ বোটটির শ্যাফট ভেঙে যায়। ফলে এটি বিকল হয়ে যায় এবং টানা ৪ দিন সমুদ্রে ভেসে থাকতে থাকে।

    পরে বোটটি মোবাইল নেটওয়ার্কের আওতায় আসার পর, ১০ সেপ্টেম্বর দুপুর ১টায় এক জেলে কোস্ট গার্ডের জরুরি সেবা নম্বর ১৬১১১-এ ফোন করে সাহায্যের আবেদন জানান।

    প্রাপ্ত তথ্যের ভিত্তিতে, বৃহস্পতিবার সকাল ৯টায় কোস্ট গার্ডের জাহাজ “শ্যামল বাংলা” ঘটনাস্থলে গিয়ে উদ্ধার অভিযান পরিচালনা করে। এসময় জেলেসহ বোটটিকে নিরাপদে উদ্ধার করা হয়। উদ্ধারকৃতদের প্রাথমিক চিকিৎসা ও প্রয়োজনীয় খাবার সরবরাহ করা হয়েছে।

    বর্তমানে উদ্ধার হওয়া ১৭ জন জেলেসহ ফিশিং বোটটি মালিকপক্ষের কাছে হস্তান্তরের প্রক্রিয়া চলছে।

    লেফটেন্যান্ট কমান্ডার সিয়াম-উল-হক বলেন, “আর্ত মানবতার সেবায় বাংলাদেশ কোস্ট গার্ড ভবিষ্যতেও এ ধরনের উদ্ধার অভিযান অব্যাহত রাখবে।”

    বিআলো/তুরাগ

    এই বিভাগের আরও খবর
     
    Jugantor Logo
    ফজর ৫:০৫
    জোহর ১১:৪৬
    আসর ৪:০৮
    মাগরিব ৫:১১
    ইশা ৬:২৬
    সূর্যাস্ত: ৫:১১ সূর্যোদয় : ৬:২১

    আর্কাইভ

    February 2026
    M T W T F S S
     1
    2345678
    9101112131415
    16171819202122
    232425262728