৮ ও ৯ ফেব্রুয়ারি মেঘনা ও দাউদকান্দিতে ড. মোশাররফের জনসভা
এ কে সরকার, মেঘনা : কুমিল্লা-১ (দাউদকান্দি-মেঘনা) আসনের মেঘনা উপজেলার মানিকাচর সরকারি কলেজ মাঠে রবিবার (৮ ফেব্রুয়ারি) অনুষ্ঠিত হয়েছে ড. খন্দকার মোশাররফ হোসেনের শেষ নির্বাচনী সমাবেশ। সমাবেশের প্রস্তুতি দেখতে এসে মাঠ পরিদর্শন শেষে সাংবাদিকদের সঙ্গে কথা বলেন বিএনপির জাতীয় নির্বাহী কমিটির সদস্য ড. খন্দকার মারুফ হোসেন।
জনসভায় কেমন লোক উপস্থিত হতে পারে এমন এক প্রশ্নের জবাবে মোশাররফ পুত্র ড. মারুফ বলেন, আশা করছি এ সমাবেশে মেঘনা উপজেলার ইতিহাসে অভূতপূর্ব লোক সমাগম ঘটবে।
তিনি আরও বলেন, উপজেলার সকল ইউনিয়ন ও ওয়ার্ড থেকে বিএনপির ও সকল অঙ্গ সংগঠনের নেতা-কর্মীসহ সর্বস্তরের জনগণ স্বতঃস্ফূর্ত ভাবে দলে দলে এ জনসভায় যোগ দান করবে।
ড. মারুফ আরো জানান, সোমবার কুমিল্লা-১ আসনের দাউদকান্দি উপজেলার গৌরীপুর মুন্সী ফজলুর রহমান ডিগ্রী কলেজ মাঠে হবে এ নির্বাচনে বিএনপির মনোনীত সংসদ সদস্য পদপ্রার্থী ড. খন্দকার মোশাররফ হোসেনের সর্বশেষ নির্বাচনী জনসভা। জনসভাটি হবে দাউদকান্দির ইতিহাসে একটি সর্ববৃহৎ ও স্মরণীয় জনসমাবেশ।
বিআলো/আমিনা



