• যোগাযোগ
  • অভিযোগ
  • সংবাদ দিন
  • ই-পেপার
    • ঢাকা, বাংলাদেশ

    অবাধ ও সুষ্ঠু নির্বাচন নিশ্চিত করতে পুলিশের প্রস্তুতি 

     dailybangla 
    04th Nov 2025 1:57 pm  |  অনলাইন সংস্করণ

    নিজস্ব প্রতিবেদক: নির্বাচনী দায়িত্বের জন্য বাংলাদেশ পুলিশ প্রায় ৪৮ হাজার ১৩৪ জন সদস্যকে নির্বাচনি প্রশিক্ষণ দিয়েছে। পুলিশ হেডকোয়ার্টার জানিয়েছে, প্রশিক্ষণ কার্যক্রম চলমান রয়েছে এবং এটি আগামী জানুয়ারি পর্যন্ত চলবে। প্রশিক্ষণের মূল লক্ষ্য হলো সদস্যদের দক্ষ, সুশৃঙ্খল ও দায়িত্বপরায়ণ হিসেবে গড়ে তোলা।

    ৩১ আগস্ট থেকে ২ সেপ্টেম্বর পর্যন্ত “ট্রেনিং অব ট্রেইনার্স” কোর্সের মাধ্যমে অংশগ্রহণকারীদের প্রস্তুতি আরও উন্নত করা হয়েছে। নির্বাচনের সময় প্রায় দেড় লাখ পুলিশ সদস্য মাঠ পর্যায়ে দায়িত্ব পালন করবেন এবং তাদের কর্মকাণ্ড জাতীয় ও আন্তর্জাতিক পর্যায়ে মনিটর করা হবে।

    আইজিপি নির্বাচনি প্রশিক্ষণ কার্যক্রমের নিবিড় তদারকির নির্দেশনা দিয়েছেন এবং সব ইউনিটের প্রশিক্ষণ মনিটর করা হচ্ছে। ২ নভেম্বর আইজিপি রাজশাহী ও বগুড়ায় সরেজমিনে প্রশিক্ষণ পরিদর্শন করেছেন। স্বরাষ্ট্র উপদেষ্টা লেফটেন্যান্ট জেনারেল মো. জাহাঙ্গীর আলম চৌধুরী (অব.) ৭ সেপ্টেম্বর এই কার্যক্রম উদ্বোধন করেন।

    পুলিশ নিশ্চিত করেছে, আগামী জাতীয় সংসদ নির্বাচন অবাধ, সুষ্ঠু, নিরপেক্ষ ও উৎসবমুখর পরিবেশে আয়োজনের জন্য সকল প্রস্তুতি সম্পূর্ণ।

    বিআলো/শিলি

    এই বিভাগের আরও খবর
     
    Jugantor Logo
    ফজর ৫:০৫
    জোহর ১১:৪৬
    আসর ৪:০৮
    মাগরিব ৫:১১
    ইশা ৬:২৬
    সূর্যাস্ত: ৫:১১ সূর্যোদয় : ৬:২১

    আর্কাইভ

    February 2026
    M T W T F S S
     1
    2345678
    9101112131415
    16171819202122
    232425262728