• যোগাযোগ
  • অভিযোগ
  • সংবাদ দিন
  • ই-পেপার
    • ঢাকা, বাংলাদেশ

    আইনের শাসন ও জননিরাপত্তার স্বার্থে লাংগল মার্কায় ভোট দিন: লায়ন মোঃ এমরানুল হক 

     dailybangla 
    31st Jan 2026 2:20 am  |  অনলাইন সংস্করণ

    আইনের শাসন ফিরিয়ে আনতে কুমিল্লা-৫ আসনে গণসংযোগ

    নিজস্ব প্রতিবেদক: আইনের শাসন প্রতিষ্ঠা, জননিরাপত্তা নিশ্চিতকরণ এবং সন্ত্রাস ও চাঁদাবাজীমুক্ত সমাজ গড়ার অঙ্গীকার করে কুমিল্লা-৫ (বুড়িচং–ব্রাহ্মণপাড়া) নির্বাচনী আসনে জাতীয় পার্টির সংসদ সদস্য পদপ্রার্থী লায়ন মোঃ এমরানুল হক লাঙ্গল প্রতীকে ভোট দেওয়ার আহ্বান জানিয়েছেন।

    বুধবার নির্বাচনী এলাকায় গণসংযোগকালে তিনি বলেন, “দেশে আজ আইনের শাসন নেই, সারাদেশ মোব সন্ত্রাসের রাজ্যে পরিণত হয়েছে। জনসাধারণ শান্তিতে ঘুমাতে পারছে না। দ্রব্যমূল্যের ঊর্ধ্বগতির কারণে মানুষ আজ হতাশ। মা-বোনদের ইজ্জতের নিরাপত্তা নেই। রাজনৈতিক প্রতিহিংসার কারণে লাখ লাখ মানুষ বন্দি হয়ে কারাগারে আছেন। মানুষ আইনের শাসন থেকে বঞ্চিত।”

    তিনি আরও বলেন, “আমি নির্বাচিত হলে বুড়িচং-ব্রাহ্মণপাড়ার উন্নয়নে কাজ করে যাবো। কুমিল্লা-৫ আসনের জনসাধারণের সাথে দল-মতের ঊর্ধ্বে উঠে সকলকে নিয়ে কাজ করে যাবো। কোন রকম সন্ত্রাস নৈরাজ্য হতে দেবো না। কোন চাঁদাবাজী সহ্য করা হবে না। জনসাধারণের নিরাপত্তার জন্য কাজ করে যাবো।”

    বর্তমানে দেশে আইনের শাসন ভেঙে পড়েছে। সারাদেশ এক প্রকার মোব সন্ত্রাসের রাজ্যে পরিণত হয়েছে। সাধারণ মানুষ আজ নিরাপত্তাহীনতায় ভুগছে, শান্তিতে ঘুমাতে পারছে না। দ্রব্যমূল্যের লাগামহীন ঊর্ধ্বগতিতে জনজীবন বিপর্যস্ত হয়ে পড়েছে। তিনি আরও বলেন, “আজ মা-বোনদের ইজ্জত ও নিরাপত্তা নেই। রাজনৈতিক প্রতিহিংসার কারণে লাখ লাখ মানুষ কারাগারে বন্দি হয়ে আছে। জনগণ ন্যায্য বিচার ও আইনের শাসন থেকে বঞ্চিত হচ্ছে।”

    লায়ন মোঃ এমরানুল হক প্রতিশ্রুতি দিয়ে বলেন, নির্বাচিত হলে তিনি বুড়িচং ও ব্রাহ্মণপাড়া উপজেলার সার্বিক উন্নয়নে নিরলসভাবে কাজ করবেন। দল-মতের ঊর্ধ্বে উঠে কুমিল্লা-৫ আসনের সকল শ্রেণি-পেশার মানুষকে সঙ্গে নিয়ে একটি শান্তিপূর্ণ ও উন্নত জনপদ গড়ে তুলবেন। তিনি বলেন, “আমার নির্বাচনী এলাকায় কোনো ধরনের সন্ত্রাস, নৈরাজ্য ও চাঁদাবাজী সহ্য করা হবে না। জনসাধারণের জানমালের নিরাপত্তা নিশ্চিত করাই হবে আমার প্রধান লক্ষ্য।”

    নিজের প্রত্যাশার কথা জানিয়ে লায়ন মো. এমরানুল হক বলেন, “আমি বুড়িচং–ব্রাহ্মণপাড়ার জনগণের সেবক হয়ে বাঁচতে চাই। আপনাদের দোয়া ও ভালোবাসাই আমার একমাত্র শক্তি।” এ সময় তিনি আইনের শাসন ও জননিরাপত্তার স্বার্থে লাঙ্গল মার্কায় ভোট দেওয়ার আহ্বান জানান।

    এ সময় তার সঙ্গে জাতীয় পার্টির স্থানীয় নেতাকর্মী ও বিপুল সংখ্যক সাধারণ মানুষ উপস্থিত ছিলেন। গণসংযোগকালে এলাকার বিভিন্ন শ্রেণি-পেশার মানুষের সঙ্গে তিনি কুশল বিনিময় করেন এবং তাদের সমস্যা ও প্রত্যাশার কথা শোনেন। গণসংযোগ কর্মসূচি ঘিরে বুড়িচং ও ব্রাহ্মণপাড়া এলাকায় ব্যাপক উৎসাহ-উদ্দীপনা লক্ষ্য করা যায়।।

    বিআলো/তুরাগ

    এই বিভাগের আরও খবর
     
    Jugantor Logo
    ফজর ৫:০৫
    জোহর ১১:৪৬
    আসর ৪:০৮
    মাগরিব ৫:১১
    ইশা ৬:২৬
    সূর্যাস্ত: ৫:১১ সূর্যোদয় : ৬:২১

    আর্কাইভ

    February 2026
    M T W T F S S
     1
    2345678
    9101112131415
    16171819202122
    232425262728