• যোগাযোগ
  • অভিযোগ
  • সংবাদ দিন
  • ই-পেপার
    • ঢাকা, বাংলাদেশ

    আগামী এক বছরে মালয়েশিয়া সর্বোচ্চ ৪০ হাজার কর্মী নেবে: উপদেষ্টা 

     dailybangla 
    03rd Jul 2025 5:16 pm  |  অনলাইন সংস্করণ

    নিজস্ব প্রতিবেদক: মালয়েশিয়া আগামী এক বছরে বাংলাদেশ থেকে সর্বোচ্চ ৩০ থেকে ৪০ হাজার কর্মী নেবে বলে জানিয়েছেন প্রবাসী কল্যাণ ও বৈদেশিক কর্মসংস্থান মন্ত্রণালয়ের উপদেষ্টা ড. আসিফ নজরুল।

    তিনি বলেন, “মালয়েশিয়া নিয়ে দেশে একটা হাইপ তৈরি হয়েছে যে ১০–১২ লাখ কর্মী নেবে। আমি সেখান থেকে ঘুরে এসে স্পষ্ট করে বলছি, বাস্তবে খুব বেশি হলে ৩০ থেকে ৪০ হাজার কর্মী যাবে।”

    বুধবার ঢাকায় আন্তর্জাতিক মাতৃভাষা ইনস্টিটিউটে প্রবাসী কল্যাণ ও বৈদেশিক কর্মসংস্থান মন্ত্রণালয় আয়োজিত ‘জাপানের শ্রম বাজার: সম্ভাবনা ও চ্যালেঞ্জ’ শীর্ষক সেমিনারে তিনি এসব কথা বলেন।

    ড. আসিফ নজরুল আরও বলেন, “মালয়েশিয়ার সঙ্গে আগের সরকার এমন একটি চুক্তি করেছে যেখানে বাংলাদেশ রিক্রুটিং এজেন্সির তালিকা দেবে, আর মালয়েশিয়া বেছে নেবে। এটি দুই দেশের আনুষ্ঠানিক চুক্তি। যেটা আমরা ‘সিন্ডিকেট’ বলি। এখন সবাই বলছে সিন্ডিকেট ভাঙতে হবে। কিন্তু চুক্তি না বদলালে সেটা সম্ভব নয়।”

    তিনি বলেন, “চুক্তি পরিবর্তন করতে হলে মালয়েশিয়ার সঙ্গে সমঝোতা করতে হবে। তারা না চাইলে জোর করে পারব না। ফলে আমার সামনে দুইটি পথ—এক, তাদের শর্ত মেনে নির্দিষ্ট কিছু এজেন্সির মাধ্যমে কর্মী পাঠানো; দুই, একদম কর্মী না পাঠানো। কিন্তু কর্মী না পাঠালে এই ৪০ হাজার মানুষ যাবে না, ভবিষ্যতে আরও এক–দুই লাখ পরিবার ক্ষতিগ্রস্ত হবে। এটা আমাদের মাথায় রাখতে হবে।”

    বিআলো/তুরাগ

    এই বিভাগের আরও খবর
     
    Jugantor Logo
    ফজর ৫:০৫
    জোহর ১১:৪৬
    আসর ৪:০৮
    মাগরিব ৫:১১
    ইশা ৬:২৬
    সূর্যাস্ত: ৫:১১ সূর্যোদয় : ৬:২১

    আর্কাইভ

    February 2026
    M T W T F S S
     1
    2345678
    9101112131415
    16171819202122
    232425262728