• যোগাযোগ
  • অভিযোগ
  • সংবাদ দিন
  • ই-পেপার
    • ঢাকা, বাংলাদেশ

    আজ ড. খন্দকার মোশাররফ হোসেনের শেষ নির্বাচনী জনসভা, প্রত্যাশা রেকর্ড জনসমাগম 

     dailybangla 
    08th Feb 2026 12:46 am  |  অনলাইন সংস্করণ

    মেঘনা ও দাউদকান্দিতে নির্বাচনী উত্তাপ চরমে

    শেখ ফরিদ উদ্দিন, কুমিল্লা: নির্বাচনের তারিখ যত ঘনিয়ে আসছে, কুমিল্লা–০১ (দাউদকান্দি–মেঘনা) আসনে ততই বাড়ছে রাজনৈতিক উত্তাপ। ধানের শীষের পক্ষে জনসমর্থনের জোয়ার আরও জোরালো করতে রোববার (৮ ফেব্রুয়ারি) ও আজ সোমবার (৯ ফেব্রুয়ারি) মেঘনা ও দাউদকান্দি উপজেলায় ধারাবাহিক নির্বাচনী জনসভা করতে যাচ্ছেন বিএনপির মনোনীত সংসদ সদস্য প্রার্থী জননেতা ড. খন্দকার মোশাররফ হোসেন।

    গতকাল রোববার মেঘনা উপজেলার মানিকাচর সরকারি কলেজ মাঠে শুরু হয়েছে ড. খন্দকার মোশাররফ হোসেনের এই উপজেলার শেষ নির্বাচনী জনসভা। ইতোমধ্যে জনসভাকে কেন্দ্র করে এলাকায় ব্যাপক উৎসাহ-উদ্দীপনা লক্ষ্য করা গিয়েছে। মাঠ সাজানো হয়েছে ব্যানার, ফেস্টুন ও দলীয় পতাকায়, প্রস্তুত করা হয়েছে মঞ্চসহ সার্বিক আয়োজন।

    জনসভাস্থলের প্রস্তুতি পরিদর্শন শেষে সাংবাদিকদের সঙ্গে কথা বলেন বিএনপির জাতীয় নির্বাহী কমিটির সদস্য ড. খন্দকার মারুফ হোসেন। তিনি বলেন, “আমরা দৃঢ়ভাবে বিশ্বাস করি, আজকের এই জনসভায় মেঘনা উপজেলার ইতিহাসে নজিরবিহীন জনসমাগম ঘটবে।”

    তিনি আরও বলেন, “উপজেলার প্রতিটি ইউনিয়ন ও ওয়ার্ড থেকে বিএনপি ও এর অঙ্গ-সহযোগী সংগঠনের নেতাকর্মীসহ সর্বস্তরের জনগণ স্বতঃস্ফূর্তভাবে দলে দলে জনসভায় যোগ দেবে। এর মাধ্যমেই প্রমাণ হবে যে, আগামী ১২ ফেব্রুয়ারি ধানের শীষের বিজয় অনিবার্য।”

    ড. মারুফ হোসেন জানান, এই জনসভাটি মেঘনা উপজেলার সর্বকালের সর্ববৃহৎ জনসমাবেশে রূপ নেবে বলে তারা প্রত্যাশা করছেন।

    এদিকে আজ সোমবার (৯ ফেব্রুয়ারি) কুমিল্লা–০১ আসনের দাউদকান্দি উপজেলার গৌরীপুর মুন্সী ফজলুর রহমান ডিগ্রি কলেজ মাঠে অনুষ্ঠিত হবে এ নির্বাচনে বিএনপির মনোনীত সংসদ সদস্য প্রার্থী ড. খন্দকার মোশাররফ হোসেনের সর্বশেষ নির্বাচনী জনসভা।

    এ প্রসঙ্গে ড. মারুফ হোসেন বলেন, “দাউদকান্দির এই জনসভাটিও হবে উপজেলার ইতিহাসে সর্ববৃহৎ ও স্মরণীয় জনসমাবেশ। দাউদকান্দির সর্বস্তরের মানুষ স্বতঃস্ফূর্তভাবে অংশগ্রহণ করে প্রমাণ করবে যে, ১২ ফেব্রুয়ারি ধানের শীষ রেকর্ড সংখ্যক ভোটের ব্যবধানে বিজয়ী হবে—ইনশাআল্লাহ।”

    দলীয় নেতাকর্মীদের মতে, মেঘনা ও দাউদকান্দিতে অনুষ্ঠিত এই দুই জনসভা কুমিল্লা–০১ আসনের নির্বাচনী প্রচারণায় নতুন গতি সঞ্চার করবে এবং ভোটের মাঠে ধানের শীষের অবস্থান আরও সুসংহত করবে।

    বিআলো/তুরাগ

    এই বিভাগের আরও খবর
     
    Jugantor Logo
    ফজর ৫:০৫
    জোহর ১১:৪৬
    আসর ৪:০৮
    মাগরিব ৫:১১
    ইশা ৬:২৬
    সূর্যাস্ত: ৫:১১ সূর্যোদয় : ৬:২১

    আর্কাইভ

    February 2026
    M T W T F S S
     1
    2345678
    9101112131415
    16171819202122
    232425262728