• যোগাযোগ
  • অভিযোগ
  • সংবাদ দিন
  • ই-পেপার
    • ঢাকা, বাংলাদেশ

    আত্মকর্মসংস্থানের লক্ষ্যে যুব উন্নয়নের বিউটিফিকেশন কোর্স উদ্বোধন 

     dailybangla 
    27th Oct 2025 7:06 pm  |  অনলাইন সংস্করণ

    মনিরুল ইসলাম মনির: নারায়ণগঞ্জে বেকার যুবদের আত্মকর্মসংস্থানের সুযোগ সৃষ্টি করতে মানব কল্যাণ পরিষদের উদ্যোগে ৭ দিন মেয়াদী বিনামূল্যের বিউটিফিকেশন প্রশিক্ষণ কোর্সের উদ্বোধন করা হয়েছে। অপ্রাতিষ্ঠানিক প্রশিক্ষণ ট্রেডের আওতায় এই কোর্স যুবদের পেশাগত দক্ষতা বৃদ্ধি এবং আত্মনির্ভরশীল হওয়ার পথে একটি গুরুত্বপূর্ণ পদক্ষেপ হিসেবে বিবেচিত হচ্ছে।

    উদ্বোধনী অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন নারায়ণগঞ্জ যুব উন্নয়ন অধিদপ্তরের উপপরিচালক হাসিনা মমতাজ। তিনি যুবকদের আত্মকর্মসংস্থানে অংশগ্রহণের গুরুত্ব তুলে ধরেন এবং সচেতনতা ও শিক্ষামূলক বক্তব্য প্রদান করেন।

    নারায়ণগঞ্জ সদর উপজেলা যুব উন্নয়ন অফিসার মোঃ রিয়াজুল হক এর সভাপতিত্বে অনুষ্ঠানে স্বাগত বক্তব্য রাখেন কোর্স কো-অর্ডিনেটর মোঃ আমজাদ হোসেন। মানব কল্যাণ পরিষদের চেয়ারম্যান এম এ মান্নান ভূঁইয়া অনুষ্ঠান সঞ্চালনা করেন। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন নারায়ণগঞ্জ গার্লস স্কুল এন্ড কলেজের ভারপ্রাপ্ত অধ্যক্ষ মোঃ আব্দুল রাজ্জাক। প্রশিক্ষক হিসেবে উপস্থিত ছিলেন প্রফেশনাল মেকআপ আর্টিস্ট ও হেয়ার এক্সপার্ট নাসিমা রহমান সিনথিয়া।

    উদ্বোধনী অনুষ্ঠানে শিক্ষার্থী ও অংশগ্রহণকারীদের মধ্যে ছিলেন দিনাত জাহান, উম্মে সুফিয়া হ্যাপী, মোসাঃ সুমাইয়া, মোসাঃ মুসলেমা খাতুন, সোহানা আক্তার, মোসাঃ জান্নাত আরা মুনমুন, নুসরাত আরা নিশু, মোসাঃ লিজা বেগম, রেশমী আক্তার, মেহনাজ সুলতানা, জান্নাতুল মীম, নুসরাত জাহান সাদিয়া, আবেদা সুলতানা লামিয়া, নাজমা আক্তার নিশি, ইতি বর্মন, রোকসানা আক্তার কলি, সাদিয়া আফরোজ ¯িœগ্ধা, চায়না আক্তার, ইতি আক্তার, আসমা আক্তার, জারিন তাসনিম আনিশা, মাইশা মালিহা পুষ্পিতা, নাবিলা মুস্তারি, নূপুর আক্তার, পুনম আক্তার, রওশন আরা জাহান, মোসাঃ লিপি আক্তার, আয়শা আক্তার ও শিউলী বেগম প্রমুখ।

    পরিশেষে নারী উদ্যোক্তা ইসরাত জাহান মুনা শিক্ষার্থীদের জন্য একটি মনোমুগ্ধকর কেক উপহার হিসেবে প্রদান করেন। প্রধান অতিথি এবং অন্যান্য সম্মানিত অতিথিদের সঙ্গে শিক্ষার্থীরা আনুষ্ঠানিকভাবে কেক কাটেন, যা মানবিক কার্যক্রমের শুভ সূচনা এবং নারী উদ্যোক্তা হওয়ার আত্মপ্রত্যয়ের প্রতীক হিসেবে স্মরণীয় হয়ে থাকে।

    বিআলো/তুরাগ

    এই বিভাগের আরও খবর
     
    Jugantor Logo
    ফজর ৫:০৫
    জোহর ১১:৪৬
    আসর ৪:০৮
    মাগরিব ৫:১১
    ইশা ৬:২৬
    সূর্যাস্ত: ৫:১১ সূর্যোদয় : ৬:২১

    আর্কাইভ

    February 2026
    M T W T F S S
     1
    2345678
    9101112131415
    16171819202122
    232425262728