• যোগাযোগ
  • অভিযোগ
  • সংবাদ দিন
  • ই-পেপার
    • ঢাকা, বাংলাদেশ

    আবারও এমএলএসের বর্ষসেরা খেলোয়াড় মেসি 

     dailybangla 
    11th Dec 2025 9:31 am  |  অনলাইন সংস্করণ

    স্পোর্টস ডেস্ক: ইন্টার মিয়ামিকে লিগ শিরোপা জেতানো ও সর্বোচ্চ গোলদাতা হয়ে মেসি এবারও এমএলএস এমভিপি। ইতিহাসে প্রথম খেলোয়াড় হিসেবে টানা দুই বছর এই খেতাব তাঁর।

    ৩৮ বছর বয়সী লিওনেল মেসি টানা দ্বিতীয়বারের মতো এমএলএসের বর্ষসেরা খেলোয়াড় নির্বাচিত হয়েছেন।

    পুরো মৌসুমে তিনি লিগের সর্বোচ্চ গোলদাতা হন এবং ইন্টার মিয়ামিকে শিরোপা জিততে নেতৃত্ব দেন। ২৯ গোল ও ১৯ অ্যাসিস্টে তিনি গোল্ডেন বুটও জেতেন।

    ৭০ শতাংশের বেশি ভোট পেয়ে এবার তিনি বিপুল ব্যবধানে এমভিপি হন। এমএলএস ইতিহাসে তিনিই প্রথম খেলোয়াড় যিনি পরপর দুই বছর এই পুরস্কার জিতলেন।

    গত অক্টোবরেই ইন্টার মিয়ামির সঙ্গে তিন বছরের চুক্তি নবায়ন করেন মেসি। তাঁর ক্যারিয়ারে রয়েছে আট ব্যালন ডি’অরসহ অসংখ্য অর্জন।

    বিআলো/শিলি

    এই বিভাগের আরও খবর
     
    Jugantor Logo
    ফজর ৫:০৫
    জোহর ১১:৪৬
    আসর ৪:০৮
    মাগরিব ৫:১১
    ইশা ৬:২৬
    সূর্যাস্ত: ৫:১১ সূর্যোদয় : ৬:২১

    আর্কাইভ

    February 2026
    M T W T F S S
     1
    2345678
    9101112131415
    16171819202122
    232425262728