• যোগাযোগ
  • অভিযোগ
  • সংবাদ দিন
  • ই-পেপার
    • ঢাকা, বাংলাদেশ

    আবারও লন্ডনের পথে ডা. জুবাইদা রহমান 

     dailybangla 
    20th Dec 2025 11:31 pm  |  অনলাইন সংস্করণ

    বিআলো ডেস্ক: বিএনপি চেয়ারপারসন বেগম খালেদা জিয়ার চিকিৎসা তদারকি শেষে আবারও লন্ডনের উদ্দেশে ঢাকা ছেড়েছেন বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের সহধর্মিণী ডা. জুবাইদা রহমান।

    শনিবার সকাল ৮টা ৪০ মিনিটে বাংলাদেশ বিমানের বিজি-২০২ ফ্লাইটে তিনি হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দর ত্যাগ করেন। এর আগে সকাল ৭টা ১০ মিনিটে ধানমন্ডিতে বাবার বাসা থেকে বিমানবন্দরের পথে রওনা হন তিনি। যাত্রাপথে তাঁর গাড়িবহর বিশেষ নিরাপত্তার আওতায় ছিল।

    দলীয় সূত্র জানায়, লন্ডনে পৌঁছানোর চারদিন পর আগামী ২৫ ডিসেম্বর স্বামী তারেক রহমান ও কন্যা ব্যারিস্টার জাইমা রহমানকে সঙ্গে নিয়ে তাঁর আবারও দেশে ফেরার সম্ভাবনা রয়েছে।

    উল্লেখ্য, অসুস্থ বেগম খালেদা জিয়ার উন্নত চিকিৎসার বিষয়টি তদারক করতে গত ৫ ডিসেম্বর যুক্তরাজ্য থেকে দেশে আসেন ডা. জুবাইদা রহমান। চিকিৎসকদের পরামর্শ অনুযায়ী বিদেশে নেওয়া সম্ভব না হওয়ায় তিনি টানা দুই সপ্তাহ শাশুড়ির পাশে অবস্থান করেন।

    বিআলো/শিলি

    এই বিভাগের আরও খবর
     
    Jugantor Logo
    ফজর ৫:০৫
    জোহর ১১:৪৬
    আসর ৪:০৮
    মাগরিব ৫:১১
    ইশা ৬:২৬
    সূর্যাস্ত: ৫:১১ সূর্যোদয় : ৬:২১

    আর্কাইভ

    February 2026
    M T W T F S S
     1
    2345678
    9101112131415
    16171819202122
    232425262728