• যোগাযোগ
  • অভিযোগ
  • সংবাদ দিন
  • ই-পেপার
    • ঢাকা, বাংলাদেশ

    আরপিও সংশোধনে জোটভুক্ত দলের প্রতীক ব্যবহারের সুযোগ বহাল রাখার দাবি লেবার পার্টির 

     dailybangla 
    03rd Nov 2025 5:02 pm  |  অনলাইন সংস্করণ

    নিজস্ব প্রতিবেদকঃ গণতন্ত্রের বিকাশ ও রাজনৈতিক ঐক্য অটুট রাখতে নির্বাচনী বিধিমালা সংশোধনে জোটভুক্ত রাজনৈতিক দলগুলোর প্রতীক ব্যবহারের সুযোগ বহাল রাখার দাবি জানিয়েছে বাংলাদেশ লেবার পার্টি। দলটির চেয়ারম্যান ডা. মোস্তাফিজুর রহমান ইরান বলেছেন, ২০০৮ সালের নির্বাচনের মতো জোটভুক্ত নিবন্ধিত দলগুলোকে জোটের যে কোনো দলের প্রতীক ব্যবহারের সুযোগ দিতে হবে। এটি রাজনৈতিক বাস্তবতা, গণতান্ত্রিক অধিকার এবং বহুদলীয় গণতন্ত্র রক্ষার জন্য অপরিহার্য।

    আজ (সোমবার) দুপুর ২টায় নির্বাচন কমিশন সচিবালয়ে প্রধান নির্বাচন কমিশনার নাসির উদ্দীনের সঙ্গে সাক্ষাৎ ও আরপিও সংশোধন সংক্রান্ত লিখিত প্রস্তাবনা হস্তান্তর শেষে এক প্রেস ব্রিফিংয়ে তিনি এ মন্তব্য করেন।

    ডা. ইরান বলেন, নির্বাচন কমিশনের প্রস্তাবিত আরপিও সংশোধনে জোটভুক্ত দলগুলোর প্রতীক ব্যবহারে সীমাবদ্ধতা আরোপের উদ্যোগ গণতান্ত্রিক ঐক্য ও রাজনৈতিক অংশগ্রহণের চেতনার পরিপন্থী। তিনি আরও বলেন, ২০০৮ সালের নির্বাচনে নিবন্ধিত দলগুলো জোটবদ্ধভাবে প্রতীক ব্যবহার করেছিল, যা ভোটারদের কাছে ঐক্যবদ্ধ বার্তা দেয় এবং জোটের অভ্যন্তরীণ সংহতিকে সুদৃঢ় করে।

    তিনি নির্বাচন কমিশনের প্রতি আহ্বান জানান, আরপিও সংশোধনের আগে সব নিবন্ধিত রাজনৈতিক দলের সঙ্গে সংলাপ আয়োজন করে মতামত গ্রহণ এবং রাজনৈতিক স্বাধীনতা ও জোটের ঐক্যের ধারাবাহিকতা রক্ষায় কার্যকর পদক্ষেপ নিতে।

    এ সময় প্রতিনিধি দলে উপস্থিত ছিলেন লেবার পার্টির ভাইস চেয়ারম্যান হিন্দুরত্ম রামকৃষ্ণ সাহা, ভারপ্রাপ্ত মহাসচিব খন্দকার মিরাজুল ইসলাম, যুগ্ম মহাসচিব মো. হেলাল উদ্দিন চৌধুরী এবং দফতর সম্পাদক মো. মিরাজ খান।

    • বিআলো/তুরাগ
    এই বিভাগের আরও খবর
     
    Jugantor Logo
    ফজর ৫:০৫
    জোহর ১১:৪৬
    আসর ৪:০৮
    মাগরিব ৫:১১
    ইশা ৬:২৬
    সূর্যাস্ত: ৫:১১ সূর্যোদয় : ৬:২১

    আর্কাইভ

    February 2026
    M T W T F S S
     1
    2345678
    9101112131415
    16171819202122
    232425262728