• যোগাযোগ
  • অভিযোগ
  • সংবাদ দিন
  • ই-পেপার
    • ঢাকা, বাংলাদেশ

    আশুলিয়া হত্যাকাণ্ড: মানবতাবিরোধী অপরাধ মামলার রায় আজ 

     dailybangla 
    05th Feb 2026 9:49 am  |  অনলাইন সংস্করণ

    নিজস্ব প্রতিবেদক: জুলাই গণঅভ্যুত্থানের সময় আশুলিয়ায় ছয় তরুণকে গুলি করে হত্যার পর লাশ পুড়িয়ে দেওয়ার ঘটনায় করা মানবতাবিরোধী অপরাধের মামলার রায় আজ ঘোষণা করা হবে। সাবেক সংসদ সদস্য সাইফুল ইসলামসহ ১৬ আসামির ভাগ্য নির্ধারণ করবেন আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল-২।

    বৃহস্পতিবার (৫ ফেব্রুয়ারি) বিচারপতি নজরুল ইসলাম চৌধুরীর নেতৃত্বে তিন সদস্যের বেঞ্চ এ রায় দেবেন। বেঞ্চের অন্য সদস্যরা হলেন বিচারক মো. মঞ্জুরুল বাছিদ ও বিচারক নূর মোহাম্মদ শাহরিয়ার কবীর। পুনর্গঠিত ট্রাইব্যুনালে এটি তৃতীয় রায়।

    এর আগে ২০ জানুয়ারি রাষ্ট্রপক্ষ ও আসামিপক্ষের যুক্তিতর্ক শেষ হলে মামলাটি রায়ের জন্য অপেক্ষমাণ রাখা হয়। প্রসিকিউশনের পক্ষে যুক্তি উপস্থাপন করেন মিজানুল ইসলাম এবং আসামিপক্ষে ছিলেন স্টেট ডিফেন্সের একাধিক আইনজীবী।

    এ মামলার আট আসামি বর্তমানে কারাগারে রয়েছেন, যাদের বেশিরভাগই পুলিশ কর্মকর্তা। তাদের একজন এসআই শেখ আবজালুল হক দোষ স্বীকার করে রাজসাক্ষী হয়েছেন। মামলায় মোট ২৪ জন সাক্ষীর সাক্ষ্য গ্রহণ করা হয়েছে।

    উল্লেখ্য, ২০২৪ সালের ৫ আগস্ট আশুলিয়ায় পুলিশের গুলিতে ছয় তরুণ নিহত হন। পরে পুলিশ ভ্যানে তুলে তাদের লাশ আগুনে পুড়িয়ে দেওয়া হয়। অভিযোগ রয়েছে, ওই সময় একজন জীবিত থাকলেও তাকেও পেট্রোল ঢেলে পুড়িয়ে হত্যা করা হয়।

    বিআলো/শিলি

    এই বিভাগের আরও খবর
     
    Jugantor Logo
    ফজর ৫:০৫
    জোহর ১১:৪৬
    আসর ৪:০৮
    মাগরিব ৫:১১
    ইশা ৬:২৬
    সূর্যাস্ত: ৫:১১ সূর্যোদয় : ৬:২১

    আর্কাইভ

    February 2026
    M T W T F S S
     1
    2345678
    9101112131415
    16171819202122
    232425262728