• যোগাযোগ
  • অভিযোগ
  • সংবাদ দিন
  • ই-পেপার
    • ঢাকা, বাংলাদেশ

    ইতিবাচক সাড়া পেলে অচিরেই কার্যক্রম শুরু হবে: নৌপরিবহন উপদেষ্টা 

     dailybangla 
    01st Aug 2025 11:56 pm  |  অনলাইন সংস্করণ

    মীর তোফায়েল হোসেন, রাজশাহী: নৌপরিবহন উপদেষ্টা ব্রিগেডিয়ার জেনারেল (অব.) ড. এম সাখাওয়া হোসেন জানিয়েছেন, সকল পক্ষের ইতিবাচক সাড়া পাওয়া গেলে অচিরেই সুলতানগঞ্জ নদীবন্দরের কার্যক্রম শুরু করা হবে।

    তিনি বলেন, পার্শ্ববর্তী দেশের সঙ্গে সমন্বয়ের মাধ্যমে উভয় দেশের সীমানায় নদীর তলদেশ ড্রেজিং করা গেলে এই বন্দরের কার্যকারিতা আরও বাড়বে। তবে এর আগে অবকাঠামোগত উন্নয়ন এবং উচ্চ পর্যায়ের আলোচনার প্রয়োজন রয়েছে।

    শুক্রবার (১ আগস্ট) বেলা ১১টায় রাজশাহীর গোদাগাড়ীতে অবস্থিত সুলতানগঞ্জ নদীবন্দর ও ‘পোর্ট অব কল’ এলাকা পরিদর্শন শেষে স্থানীয়দের সঙ্গে মতবিনিময় সভায় তিনি এসব কথা বলেন।

    তিনি আরও বলেন, “নৌবন্দর চালুর জন্য জাতীয় রাজস্ব বোর্ড (এনবিআর)-এর অনুমোদনসহ প্রয়োজনীয় অবকাঠামো ও রাস্তাঘাট নির্মাণ অত্যাবশ্যক। সরকারের বিভিন্ন সংস্থার সমন্বয়ে এই কার্যক্রম পরিচালিত হবে। তাই সকল পক্ষের ইতিবাচক ভূমিকা অত্যন্ত গুরুত্বপূর্ণ।”

    সভায় আরও উপস্থিত ছিলেন বিআইডব্লিউটিএ’র চেয়ারম্যান কমডোর আরিফ আহমেদ মোস্তফা, রাজশাহী চেম্বার অব কমার্স অ্যান্ড ইন্ডাস্ট্রির সভাপতি মাসুদুর রহমান রিংকু এবং চাঁপাইনবাবগঞ্জ চেম্বার অব কমার্স অ্যান্ড ইন্ডাস্ট্রির সভাপতি আব্দুল ওয়াহেদ।

    পরিদর্শনের সময় উপদেষ্টা নদীবন্দর এলাকার বিভিন্ন গুরুত্বপূর্ণ পয়েন্ট ঘুরে দেখেন এবং সম্ভাব্য উন্নয়ন পরিকল্পনা পর্যালোচনা করেন।

    বিআলো/তুরাগ

    এই বিভাগের আরও খবর
     
    Jugantor Logo
    ফজর ৫:০৫
    জোহর ১১:৪৬
    আসর ৪:০৮
    মাগরিব ৫:১১
    ইশা ৬:২৬
    সূর্যাস্ত: ৫:১১ সূর্যোদয় : ৬:২১

    আর্কাইভ

    February 2026
    M T W T F S S
     1
    2345678
    9101112131415
    16171819202122
    232425262728