• যোগাযোগ
  • অভিযোগ
  • সংবাদ দিন
  • ই-পেপার
    • ঢাকা, বাংলাদেশ

    ইভা বনিককে আহ্বায়ক করে কোটালীপাড়া জাতীয়তাবাদী মহিলা দলের কমিটি গঠন 

     dailybangla 
    30th Jan 2026 5:45 pm  |  অনলাইন সংস্করণ

    অংকন তালুকদার, গোপালগঞ্জ জেলা প্রতিনিধি: বাংলাদেশ জাতীয়তাবাদী মহিলা দলের গোপালগঞ্জ জেলার কোটালীপাড়া উপজেলায় ইভা বনিককে আহ্বায়ক করে ৮১ সদস্য বিশিষ্ট আহ্বায়ক কমিটি গঠন করা হয়েছে।

    মঙ্গলবার (২৭ জানুয়ারি) জাতীয়তাবাদী মহিলা দলের গোপালগঞ্জ জেলা সভাপতি রওশন আরা রত্না ও সাধারণ সম্পাদক নাসরিন আক্তার স্বাক্ষরিত এক বিজ্ঞপ্তিতে এ কমিটি অনুমোদন দেওয়া হয়।

    নির্বাচনের পূর্ব মুহূর্তে এই কমিটি ঘোষণার বিষয়ে জানতে চাইলে কোটালীপাড়া পৌরসভার একাধিকবার নির্বাচিত সাবেক সফল কাউন্সিলর, কোটালীপাড়া পৌর বিএনপির সাধারণ সম্পাদক মোঃ ওলিউর রহমান হাওলাদার বলেন, আজকে তারেক রহমানের নেতৃত্বে বাংলাদেশ জাতীয়তাবাদী দল বিএনপি অতীতের যে কোনো সময়ের চেয়ে অনেক ঐক্যবদ্ধ, অনেক শক্তিশালী। তিনি যে কোনো ধরনের ষড়যন্ত্র, যে কোনো ধরনের আন্দোলনের নামে সহিংসতার সমুচিত জবাব দিতে সর্বদা প্রস্তুত।

    অপরদিকে নির্বাচনকে কেন্দ্র করে উপজেলার ভোটাররা উজ্জ্বীবিত। কোটালীপাড়া উপজেলার জাতীয়তাবাদী মহিলা দলকে সুসংগঠিত করার লক্ষ্যে নবগঠিত কমিটির সকলকে স্বাদু বাদ জানাই। আশাবাদী সদস্যরা চেয়ারম্যান তারেক রহমানের জনকল্যাণমুখী উন্নয়ন পরিকল্পনা ভোটারদের দুয়ারে দুয়ারে পৌঁছে দেবার জন্য গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করবে। আগামীতে আমরা আমাদের ঘরের ছেলে এস এম জিলানীকে মন্ত্রী হিসেবে দেখতে চাই, তাই দলের সকলকে নিরলস ভাবে কাজ করবে এবং নির্বাচিত সদস্যরা এস এম জিলানীর ধানের শীষের বার্তা পৌঁছে দিবে উপজেলাজুড়ে।

    এ বিষয়ে জানতে চাইলে বাংলাদেশ জাতীয়তাবাদী মহিলা দল গোপালগঞ্জ জেলার সভাপতি রওশন আরা রত্না বলেন, আসন্ন জাতীয় সংসদ নির্বাচনকে কেন্দ্র করে পুরো জেলা জুড়ে সাজ সাজ রব বিরাজ করছে। সাধারণ ভোটাররা বিশ্বাস করে দেশের উন্নয়ন হবে বিএনপির হাত ধরেই।

    ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে গোপালগঞ্জ-৩ [কোটালীপাড়া-টুঙ্গিপাড়া] আসনের বিএনপি মনোনীত ধানের শীষের প্রার্থী জাতীয়তাবাদী স্বেচ্ছাসেবক দলের কেন্দ্রীয় সভাপতি, জেলার কৃতি সন্তান মাটি ও মানুষের নেতা এস এম জিলানীর হাতকে শক্তিশালী করতে সকলকে এক হয়ে কাজ করতে হবে। নির্বাচনে ধানের শীষ মার্কার বিজয় নিশ্চিত করে সংসদ সদস্য হিসেবে এস এম জিলানীকে নির্বাচিত করতে হবে এটাই হোক সবার দৃঢ় প্রত্যয়। তিনি নির্বাচিত হলে এই এলাকার ব্যপক উন্নয়ন হবে।

    বিআলো/তুরাগ

    এই বিভাগের আরও খবর
     
    Jugantor Logo
    ফজর ৫:০৫
    জোহর ১১:৪৬
    আসর ৪:০৮
    মাগরিব ৫:১১
    ইশা ৬:২৬
    সূর্যাস্ত: ৫:১১ সূর্যোদয় : ৬:২১

    আর্কাইভ

    February 2026
    M T W T F S S
     1
    2345678
    9101112131415
    16171819202122
    232425262728