ইসরাইলি হামলায় গাজার পরিবহন খাতে ক্ষতি ২৫০ কোটি ডলার
আর্ন্তজাতিক ডেস্ক: দীর্ঘদিনের ইসরাইলি আগ্রাসনে ফিলিস্তিনের গাজা উপত্যকার পরিবহন ব্যবস্থা প্রায় ধ্বংস হয়ে গেছে। ক্ষতির আর্থিক পরিমাণ দাঁড়িয়েছে প্রায় আড়াই বিলিয়ন ডলার।
আল জাজিরার এক প্রতিবেদনে বলা হয়েছে, গাজার সড়ক, যানবাহন ও জ্বালানি অবকাঠামো মারাত্মকভাবে ক্ষতিগ্রস্ত হয়েছে। ফলে ব্যক্তিগত গাড়ি বা গণপরিবহন ব্যবহার এখন প্রায় অসম্ভব হয়ে পড়েছে।
গাজা বিশ্ববিদ্যালয়ের অধ্যাপক হাসান এল-নাবিহ জানান, ইসরাইলি বিমান হামলায় তার গাড়ি সম্পূর্ণ বিকল হয়ে যাওয়ার পর তিনি সাইকেলই একমাত্র ভরসা হিসেবে ব্যবহার করছেন। বিদ্যুৎ ও ইন্টারনেট সংযোগ পাওয়ার আশায় প্রতিদিন সাইকেলে করে বিভিন্ন জায়গায় ঘুরে বেড়াতে হচ্ছে তাকে।
তিনি বলেন, জ্বালানি সংকট ও ধ্বংসপ্রাপ্ত অবকাঠামোর কারণে গাজার মানুষ বাধ্য হয়ে বিকল্প উপায়ে জীবনযাপন করছে। যুদ্ধ গাজার ধনী-গরিব নির্বিশেষে সবার দৈনন্দিন চলাচলকে একই কঠিন বাস্তবতার মুখে দাঁড় করিয়ে দিয়েছে। সূত্র: ব্লুমবার্গ
বিআলো/শিলি



