• যোগাযোগ
  • অভিযোগ
  • সংবাদ দিন
  • ই-পেপার
    • ঢাকা, বাংলাদেশ

    উসমান তারিকের বোলিং অ্যাকশন নিয়ে বিতর্ক 

     dailybangla 
    12th Feb 2026 1:34 pm  |  অনলাইন সংস্করণ

    স্পোর্টস ডেস্ক: পাকিস্তানের স্পিনার উসমান তারিকের বোলিং অ্যাকশন নিয়ে নতুন করে আলোচনা শুরু হয়েছে। সামাজিক মাধ্যমে তার বিরুদ্ধে ‘চাকিং’-এর অভিযোগ উঠলেও আগেই আইসিসি তার অ্যাকশন বৈধ ঘোষণা করেছিল।

    অস্ট্রেলিয়ার বিপক্ষে সিরিজ চলাকালে ক্যামেরুন গ্রিন তার অ্যাকশন নিয়ে রসিকতা করেন। এরপর ভারতের সাবেক ক্রিকেটার শ্রীভৎস গোস্বামী ডেলিভারির আগে তারিকের থেমে যাওয়ার বিষয়টি নিয়ে প্রশ্ন তোলেন। তিনি ফুটবলের পেনাল্টি রান-আপের সঙ্গে তুলনা করে বলেন, এমন বিরতি ক্রিকেটেও সীমাবদ্ধ হওয়া উচিত।

    এ মন্তব্যের জবাবে রবিচন্দ্রন অশ্বিন বলেন, যদি ফুটবলের সঙ্গে তুলনা করা হয়, তবে ক্রিকেটের অন্য অসামঞ্জস্যপূর্ণ নিয়মগুলোও দেখা দরকার। তার যুক্তি, ব্যাটাররা আম্পায়ারকে না জানিয়ে শটের ধরন বদলাতে পারেন, অথচ বোলারদের ক্ষেত্রে নানা বিধিনিষেধ রয়েছে।

    আইসিসি নিয়ম অনুযায়ী বল ছাড়ার সময় বোলারের কনুই ১৫ ডিগ্রির বেশি বাঁকানো যাবে না। তারিক আগেই জানিয়েছেন, তার কনুইয়ের বাঁক স্বাভাবিক এবং পরীক্ষায় সেটি বৈধ প্রমাণিত হয়েছে।

    বিআলো/শিলি

    এই বিভাগের আরও খবর
     
    Jugantor Logo
    ফজর ৫:০৫
    জোহর ১১:৪৬
    আসর ৪:০৮
    মাগরিব ৫:১১
    ইশা ৬:২৬
    সূর্যাস্ত: ৫:১১ সূর্যোদয় : ৬:২১

    আর্কাইভ

    February 2026
    M T W T F S S
     1
    2345678
    9101112131415
    16171819202122
    232425262728