এক রাত না যেতেই বাড়ল স্বর্ণের দাম
বিআলো ডেস্ক: দেশের বাজারে আবারও স্বর্ণের দাম বাড়িয়েছে বাংলাদেশ জুয়েলার্স অ্যাসোসিয়েশন (বাজুস)। সোমবার সকাল থেকে নতুন দাম কার্যকর হচ্ছে।
বাজুসের বিজ্ঞপ্তি অনুযায়ী, ২২ ক্যারেটের প্রতি ভরি স্বর্ণের দাম এক লাফে ২ হাজার ২১৬ টাকা বাড়িয়ে নির্ধারণ করা হয়েছে ২ লাখ ৬১ হাজার ৪০ টাকা। সোমবার সকাল ১০টা থেকে এই দাম কার্যকর হবে।
এর আগে শনিবার রাতে ভরিতে ৩ হাজার ২৬৬ টাকা কমিয়ে স্বর্ণের দাম ২ লাখ ৫৮ হাজার ৮২৪ টাকা নির্ধারণ করা হয়েছিল। মাত্র এক রাতের ব্যবধানে আবারও দাম বাড়ানো হলো।
নতুন তালিকা অনুযায়ী, ২১ ক্যারেটের স্বর্ণের দাম প্রতি ভরি ২ লাখ ৪৯ হাজার ১৪৩ টাকা, ১৮ ক্যারেটের দাম ২ লাখ ১৩ হাজার ৫৬৮ টাকা এবং সনাতন পদ্ধতির স্বর্ণের দাম ১ লাখ ৭৪ হাজার ৭৮৫ টাকা।
চলতি বছর এখন পর্যন্ত ২৮ বার স্বর্ণের দাম সমন্বয় করেছে বাজুস। এর মধ্যে ১৮ বার দাম বেড়েছে এবং ১০ বার কমেছে। গত বছর মোট ৯৩ বার দাম সমন্বয় করা হয়েছিল।
বিআলো/শিলি



