• যোগাযোগ
  • অভিযোগ
  • সংবাদ দিন
  • ই-পেপার
    • ঢাকা, বাংলাদেশ

    এন্টিড্রাগ সোসাইটিতে নতুন নেতৃত্ব: আল হাদী সভাপতি, জাকির হোসেন সম্পাদক 

     dailybangla 
    02nd Sep 2025 8:16 pm  |  অনলাইন সংস্করণ

    নিজস্ব প্রতিবেদক: মাদকবিরোধী সংগঠন এন্টিড্রাগ সোসাইটি-এর নতুন কার্যনির্বাহী কমিটি ঘোষণা করা হয়েছে। শনিবার (১ সেপ্টেম্বর) সংগঠনের কার্যালয়ে আয়োজিত এক সাধারণ সভায় এই সিদ্ধান্ত গৃহীত হয়। সভায় সভাপতিত্ব করেন বিদায়ী সভাপতি জহিরুল হক রানা এবং সঞ্চালনা করেন প্রতিষ্ঠাতা সাধারণ সম্পাদক জাকির হোসেন। সভায় উপস্থিত সদস্যরা সোসাইটিকে আরও গতিশীল ও কার্যকর করার জন্য নানা মতামত ও পরামর্শ প্রদান করেন।

    সভায় সিদ্ধান্ত হয়, বিদায়ী সভাপতি জহিরুল হক রানার মেয়াদ শেষ হওয়ায় তাকে সোসাইটির উপদেষ্টা করা হবে। নতুন কার্যনির্বাহী কমিটিতে এনপিবি নিউজের সম্পাদক মোঃ আল হাদী সভাপতি এবং সিনিয়র সাংবাদিক জাকির হোসেন সাধারণ সম্পাদক হিসেবে দায়িত্ব গ্রহণ করেন।

    এছাড়া, কমিটির অন্যান্য পদে দায়িত্বপ্রাপ্তরা হলেন— জ্যেষ্ঠ সহ-সভাপতি ইঞ্জিনিয়ার আ. হ. ম. মনিরুজ্জামান দেওয়ান মানিক, সহ-সভাপতি সিরাজুল ইসলাম ও মইনুল ইসলাম ময়েন, যুগ্ম সাধারণ সম্পাদক এস এম তাজুল ইসলাম ও তোফাজ্জল হোসেন ফুয়াদ, সাংগঠনিক সম্পাদক এম এইচ প্রিন্স, কোষাধ্যক্ষ প্রদীপ কুমার পাল, দপ্তর সম্পাদক মোঃ রেজাউল করিম, প্রচার সম্পাদক তুহিন সরকার এবং নারী বিষয়ক সম্পাদক রাশিদা আক্তার পলি।

    এছাড়া, নির্বাহী সদস্য হিসেবে দায়িত্ব পেয়েছেন আশরাফ সরকার, কাজী আবির আসলাম এবং মোঃ কালাম হোসেন। সভায় উপস্থিত সদস্যরা আশা প্রকাশ করেন যে, নতুন কমিটির নেতৃত্বে এন্টিড্রাগ সোসাইটি মাদকবিরোধী কার্যক্রম আরও বেগবান করবে এবং সমাজকে মাদকমুক্ত করতে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে।

    বিআলো/তুরাগ

    এই বিভাগের আরও খবর
     
    Jugantor Logo
    ফজর ৫:০৫
    জোহর ১১:৪৬
    আসর ৪:০৮
    মাগরিব ৫:১১
    ইশা ৬:২৬
    সূর্যাস্ত: ৫:১১ সূর্যোদয় : ৬:২১

    আর্কাইভ

    February 2026
    M T W T F S S
     1
    2345678
    9101112131415
    16171819202122
    232425262728