• যোগাযোগ
  • অভিযোগ
  • সংবাদ দিন
  • ই-পেপার
    • ঢাকা, বাংলাদেশ

    এপস্টেইন কেলেঙ্কারিতে অনিল আম্বানির নাম 

     dailybangla 
    07th Feb 2026 7:22 pm  |  অনলাইন সংস্করণ

    আর্ন্তজাতিক ডেস্ক: কুখ্যাত যৌন অপরাধী জেফরি এপস্টেইনের সঙ্গে বিশ্বের প্রভাবশালী ব্যক্তিদের সম্পর্ক নিয়ে নতুন করে আলোড়ন তৈরি হয়েছে। এবার আলোচনায় ভারতের শিল্পপতি অনিল আম্বানি।

    ফাঁস হওয়া একটি গোপন অডিও রেকর্ডিংয়ে দাবি করা হয়েছে, অনিল আম্বানি তার ব্যক্তিগত পছন্দ অনুযায়ী ‘লম্বা ও স্বর্ণকেশী সুইডিশ তরুণী’ সরবরাহের বিষয়ে এপস্টেইনের সঙ্গে যোগাযোগ করেছিলেন। এ অডিওতে এপস্টেইন ও সাবেক ইসরাইলি প্রধানমন্ত্রী এহুদ বারাকের কথোপকথন শোনা যায়।

    রেকর্ডিংয়ে বারাক অনিল আম্বানির জীবনযাপন ও পছন্দের বিষয়ে মন্তব্য করতে গিয়ে এ তথ্য উল্লেখ করেন। বিশ্লেষকদের মতে, এপস্টেইন এ ধরনের অনৈতিক নেটওয়ার্ক ব্যবহার করে ধনকুবের ও রাজনৈতিক নেতাদের ওপর প্রভাব বিস্তার করতেন।

    তবে এসব অভিযোগ নিয়ে অনিল আম্বানি বা তার প্রতিনিধিদের পক্ষ থেকে এখনো কোনো আনুষ্ঠানিক প্রতিক্রিয়া আসেনি। ‘এপস্টেইন ফাইলস’ থেকে ধারাবাহিকভাবে বের হওয়া তথ্য বিশ্বজুড়ে প্রভাবশালী ব্যক্তিদের ভাবমূর্তি নিয়ে নতুন প্রশ্ন তুলছে।

    বিআলো/শিলি

    এই বিভাগের আরও খবর
     
    Jugantor Logo
    ফজর ৫:০৫
    জোহর ১১:৪৬
    আসর ৪:০৮
    মাগরিব ৫:১১
    ইশা ৬:২৬
    সূর্যাস্ত: ৫:১১ সূর্যোদয় : ৬:২১

    আর্কাইভ

    February 2026
    M T W T F S S
     1
    2345678
    9101112131415
    16171819202122
    232425262728