• যোগাযোগ
  • অভিযোগ
  • সংবাদ দিন
  • ই-পেপার
    • ঢাকা, বাংলাদেশ

    এপস্টেইন নথি ঘিরে ব্রিটিশ রাজপরিবারে অস্বস্তি 

     dailybangla 
    10th Feb 2026 12:28 pm  |  অনলাইন সংস্করণ

    আর্ন্তজাতিক ডেস্ক: জেফরি এপস্টেইন কেলেঙ্কারির সঙ্গে সংশ্লিষ্ট নতুন নথিতে ভাই প্রিন্স অ্যান্ড্রুর নাম উঠে আসার পর উদ্বেগ প্রকাশ করেছেন ব্রিটেনের রাজা চার্লস।

    বাকিংহাম প্যালেস জানিয়েছে, অ্যান্ড্রুর বিরুদ্ধে ওঠা সাম্প্রতিক অভিযোগগুলো রাজাকে গভীরভাবে ভাবিয়ে তুলেছে। পুলিশ তদন্ত শুরু করলে রাজপ্রাসাদ পূর্ণ সহযোগিতা করবে বলেও জানানো হয়েছে।

    বর্তমানে টেমস ভ্যালি পুলিশ রাজতন্ত্রবিরোধী সংগঠন ‘রিপাবলিক’-এর করা অভিযোগ পর্যালোচনা করছে। এতে অ্যান্ড্রুর বিরুদ্ধে সরকারি দায়িত্বের অপব্যবহার এবং গোপন তথ্য ফাঁসের সন্দেহ তোলা হয়েছে।

    প্রকাশিত প্রায় ৩০ লাখ নথিতে দেখা যায়, ২০১০ সালে বাণিজ্য দূত হিসেবে দায়িত্ব পালনের সময় অ্যান্ড্রু সিঙ্গাপুর, হংকং ও ভিয়েতনাম সফরসংক্রান্ত স্পর্শকাতর বিনিয়োগ তথ্য জেফরি এপস্টেইনকে পাঠিয়েছিলেন।

    নথি অনুযায়ী, সরকারি নিয়মে এসব তথ্য গোপনীয় থাকার কথা থাকলেও ইমেইল পাওয়ার কয়েক মিনিটের মধ্যেই তা এপস্টেইনের কাছে পাঠানো হয়।

    এই ঘটনায় প্রিন্স উইলিয়াম ও ক্যাথরিনও উদ্বেগ প্রকাশ করেছেন। নতুন তথ্য সামনে আসার পর অ্যান্ড্রুকে উইন্ডসরের রয়্যাল লজ থেকে সরিয়ে স্যান্ড্রিংহামের ব্যক্তিগত এস্টেটে পাঠানো হয়েছে।

    অ্যান্ড্রু অবশ্য বরাবরের মতো সব অভিযোগ অস্বীকার করে বলেছেন, নথিতে নাম থাকলেই কেউ অপরাধী হয় না। সূত্র: বিবিসি

    বিআলো/শিলি

    এই বিভাগের আরও খবর
     
    Jugantor Logo
    ফজর ৫:০৫
    জোহর ১১:৪৬
    আসর ৪:০৮
    মাগরিব ৫:১১
    ইশা ৬:২৬
    সূর্যাস্ত: ৫:১১ সূর্যোদয় : ৬:২১

    আর্কাইভ

    February 2026
    M T W T F S S
     1
    2345678
    9101112131415
    16171819202122
    232425262728