• যোগাযোগ
  • অভিযোগ
  • সংবাদ দিন
  • ই-পেপার
    • ঢাকা, বাংলাদেশ

    এবার ঈশিতার কণ্ঠে ‘রুপোর ঝলক’ 

     dailybangla 
    20th Jul 2025 12:30 pm  |  অনলাইন সংস্করণ

    বিনোদন ডেস্ক: এক সময়ের জনপ্রিয় ও চির সবুজ অভিনেত্রী রুমানা রশীদ ঈশিতা এখন অভিনয়ে অনিয়মিত। মাঝে মধ্যে তিনি গানও করতেন। প্রকাশ করেছেন একাধিক অ্যালবাম। সর্বশেষ ছয় মাস আগে ‘আমার অভিমান’ শিরোনামে একটি মৌলিক গান প্রকাশ করেছিলেন তিনি। অর্ধযুগ পর আবারও নতুন একটি গান নিয়ে শ্রোতাদের সামনে হাজির হচ্ছেন। এবারের গানের শিরোনাম ‘রুপোর ঝলক’।

    গানটি লিখেছেন আসিফ ইকবাল, সুর ও সংগীতায়োজন করেছেন অমিত চ্যাটার্জি ও ইশান মিত্র। গানটি তানিম রহমান অংশু পরিচালিত ইউটিউবে প্রকাশিত ‘নসিব’ নামে একটি ওয়েবফিল্মে ব্যবহৃত হয়েছে। এ গানটির জন্য ভালো সাড়া পাচ্ছেন বলে জানিয়েছেন ঈশিতা।

    তিনি বলেন, ‘গানটি দুবছরেরও বেশি সময় আগে গেয়েছিলাম। একই নির্মাতার একটি টেলিফিল্মে অভিনয় করেছিলাম। তখনই আমাকে গানটি শোনানো হয়। বেশ ভালো লেগে যায় তখন। আগে থেকেই আসিফ ভাইয়ের লেখনী আমার খুব পছন্দ। এ গানটির কথাও দারুণ লেগেছে। তাই গেয়ে ফেললাম। সেই সময় এটি নিয়ে বেশ পরিকল্পনা ছিল। কিন্তু মাঝে আমি পারিবারিক কাজে অনেক ব্যস্ত ছিলাম।

    পরবর্তী সময়ে এই ওয়েবফিল্মে ব্যবহার করা হলো। এখানেও দারুণ মানিয়েছে গানটি। প্রকাশের পর ভালোই সাড়া পাচ্ছি। ভাবছি যেহেতু অনেক দিন বিরতির পর নতুন একটি মৌলিক গান প্রকাশ পেয়েছে। আরো কয়েকটা মৌলিক গান করা যেতেই পারে। দেখা যাক কী হয়।’

    উল্লেখ্য, ঈশিতার গানের অ্যালবামের মধ্যে রয়েছে ‘রাত নিঝুম’, ‘ভুলোনা আমায়’, ‘কুলসুম’।

    বিআলো/শিলি

    Jugantor Logo
    ফজর ৫:০৫
    জোহর ১১:৪৬
    আসর ৪:০৮
    মাগরিব ৫:১১
    ইশা ৬:২৬
    সূর্যাস্ত: ৫:১১ সূর্যোদয় : ৬:২১

    আর্কাইভ

    February 2026
    M T W T F S S
     1
    2345678
    9101112131415
    16171819202122
    232425262728