• যোগাযোগ
  • অভিযোগ
  • সংবাদ দিন
  • ই-পেপার
    • ঢাকা, বাংলাদেশ

    এশিয়ান টেলিভিশনের চেয়ারম্যান হলেন রূপায়ণ গ্রুপের চেয়ারম্যান মো. লিয়াকত আলী খাঁন মুকুল 

     dailybangla 
    07th Feb 2026 8:14 pm  |  অনলাইন সংস্করণ

    নিজস্ব প্রতিবেদক: দেশের গণমাধ্যম অঙ্গনে গুরুত্বপূর্ণ নেতৃত্বের নতুন অধ্যায় যুক্ত হলো। বিশিষ্ট শিল্পোদ্যোক্তা ও সফল ব্যবসায়ী মো. লিয়াকত আলী খাঁন মুকুল এশিয়ান টেলিভিশনের চেয়ারম্যান হিসেবে দায়িত্ব গ্রহণ করেছেন। তার অভিজ্ঞতা ও দূরদর্শী নেতৃত্বে এশিয়ান টেলিভিশন আরও গতিশীল ও শক্তিশালী ভূমিকা রাখবে বলে সংশ্লিষ্টরা আশাবাদ ব্যক্ত করেছেন।

    গত ২৬ জানুয়ারি এশিয়ান টেলিভিশনের কার্যালয়ে অনুষ্ঠিত পরিচালনা পর্ষদের সভায় সর্বসম্মতিক্রমে মো. লিয়াকত আলী খাঁন মুকুলকে চেয়ারম্যান নির্বাচিত করা হয়। সভায় পরিচালনা পর্ষদের সদস্যরা তার দক্ষ নেতৃত্ব ও দীর্ঘদিনের পেশাগত অভিজ্ঞতার প্রতি আস্থা রেখে এই সিদ্ধান্ত গ্রহণ করেন।

    নবনির্বাচিত চেয়ারম্যান মো. লিয়াকত আলী খাঁন মুকুল দেশের আবাসন খাতের অন্যতম শীর্ষস্থানীয় প্রতিষ্ঠান রূপায়ণ গ্রুপের চেয়ারম্যান হিসেবে দীর্ঘদিন ধরে সাফল্যের সঙ্গে দায়িত্ব পালন করে আসছেন। শিল্প ও বাণিজ্য খাতে তার অবদান ব্যাপকভাবে স্বীকৃত।

    গণমাধ্যম অঙ্গনেও তার সক্রিয় ও গুরুত্বপূর্ণ ভূমিকা রয়েছে। তিনি বর্তমানে দৈনিক দেশ রূপান্তর ও দেশ রেডিওর চেয়ারম্যান হিসেবে দায়িত্ব পালন করছেন। পাশাপাশি তিনি এসোসিয়েশন অব টেলিভিশন চ্যানেল ওনার্স (অ্যাটকো)-এর নির্বাচিত পরিচালক হিসেবেও যুক্ত রয়েছেন।

    এশিয়ান টেলিভিশনের পরিচালনা পর্ষদের সদস্যরা আশা প্রকাশ করেন, মো. লিয়াকত আলী খাঁন মুকুলের নেতৃত্বে চ্যানেলটি বস্তুনিষ্ঠ সংবাদ পরিবেশন, মানসম্মত অনুষ্ঠান নির্মাণ এবং গণমাধ্যমের দায়িত্বশীল ভূমিকা পালনে আরও অগ্রসর হবে।

    বিআলো/তুরাগ

    এই বিভাগের আরও খবর
     
    Jugantor Logo
    ফজর ৫:০৫
    জোহর ১১:৪৬
    আসর ৪:০৮
    মাগরিব ৫:১১
    ইশা ৬:২৬
    সূর্যাস্ত: ৫:১১ সূর্যোদয় : ৬:২১

    আর্কাইভ

    February 2026
    M T W T F S S
     1
    2345678
    9101112131415
    16171819202122
    232425262728