• যোগাযোগ
  • অভিযোগ
  • সংবাদ দিন
  • ই-পেপার
    • ঢাকা, বাংলাদেশ

    ‘ঐক্য, সম্প্রীতি-সমৃদ্ধির নতুন গলাচিপা-দশমিনা গড়ে তোলা হবে’ 

     dailybangla 
    14th Feb 2026 7:21 pm  |  অনলাইন সংস্করণ

    পটুয়াখালী প্রতিনিধি : পটুয়াখালী-৩ (গলাচিপা-দশমিনা) আসনের সদ্য বিজয়ী সংসদ সদস্য ও গণঅধিকার পরিষদ-এর সভাপতি নুরুল হক নুর নেতা-কর্মীদের শান্ত ও সংযত থাকার আহ্বান জানিয়েছেন। গত শুক্রবার (১৩ ফেব্রুয়ারি) রাত ১১টার দিকে নিজের ভেরিফায়েড ফেসবুক আইডিতে দেওয়া এক স্ট্যাটাসে তিনি এ আহ্বান জানান।

    স্ট্যাটাসে নুর বলেন, একজন মজলুম মানুষ হিসেবে তিনি সবসময় প্রতিশোধ-প্রতিহিংসা, হানাহানি-মারামারি ও বিদ্বেষের রাজনীতিকে ঘৃণা করেন। গলাচিপা-দশমিনায় ট্রাক প্রতীকের সমর্থক ও শুভাকাঙ্ক্ষীদের পাশাপাশি বিএনপি এবং গণঅধিকার পরিষদের নেতা-কর্মীদের প্রতি তিনি জোরালো অনুরোধ জানান- কেউ যেন কোনো উস্কানিতে পা দিয়ে এলাকায় বিশৃঙ্খলা সৃষ্টি না করেন।

    তিনি আরও বলেন, বর্তমান পরিস্থিতিতে সর্বোচ্চ ধৈর্য ও সংযম প্রদর্শন করাই সবার দায়িত্ব। শান্তিপূর্ণ পরিবেশ বজায় রেখে জনগণের প্রত্যাশা পূরণে কাজ করার আহ্বান জানান তিনি। নুর তার বক্তব্যে উল্লেখ করেন, এখন সবার একটাই লক্ষ্য হওয়া উচিত দলমত নির্বিশেষে সবাইকে নিয়ে নির্বাচনী অঙ্গীকার বাস্তবায়ন করা এবং ঐক্য, সম্প্রীতি-সমৃদ্ধির নতুন গলাচিপা-দশমিনা গড়ে তোলা। সবশেষে মহান আল্লাহর কাছে সহায়তা কামনা করে এলাকার সার্বিক শান্তি ও উন্নয়নে সবার সহযোগিতা প্রত্যাশা করেন তিনি।

    বিআলো/আমিনা

    এই বিভাগের আরও খবর
     
    Jugantor Logo
    ফজর ৫:০৫
    জোহর ১১:৪৬
    আসর ৪:০৮
    মাগরিব ৫:১১
    ইশা ৬:২৬
    সূর্যাস্ত: ৫:১১ সূর্যোদয় : ৬:২১

    আর্কাইভ

    February 2026
    M T W T F S S
     1
    2345678
    9101112131415
    16171819202122
    232425262728