• যোগাযোগ
  • অভিযোগ
  • সংবাদ দিন
  • ই-পেপার
    • ঢাকা, বাংলাদেশ

    ওমান উপসাগরে বাংলাদেশি নাবিকসহ ট্যাংকার জব্দ করল ইরান 

     dailybangla 
    13th Dec 2025 2:47 pm  |  অনলাইন সংস্করণ

    আর্ন্তজাতিক ডেস্ক: ওমান উপসাগরে ছয় মিলিয়ন লিটার ডিজেল বহনের অভিযোগে একটি তেল ট্যাংকার আটক করেছে ইরান। জাহাজটিতে বাংলাদেশ, ভারত ও শ্রীলঙ্কার নাগরিকসহ মোট ১৮ জন ক্রু ছিলেন।

    ইরানের দক্ষিণাঞ্চলীয় হরমোজগান প্রদেশের এক কর্মকর্তা জানান, চোরাচালানের উদ্দেশ্যে বহন করা বিপুল পরিমাণ ডিজেলসহ ট্যাংকারটি আটক করা হয়। ইরানি গণমাধ্যমের বরাত দিয়ে দ্য হিন্দু শনিবার এ খবর প্রকাশ করে।

    ইরানে জ্বালানির দাম তুলনামূলকভাবে কম হওয়ায় সেখান থেকে অবৈধভাবে অন্য দেশে পাচার একটি লাভজনক ব্যবসা বলে মনে করা হয়। এ কারণে উপসাগরীয় অঞ্চলে নিয়মিতভাবে জাহাজ আটক করছে ইরানি বাহিনী।

    এর আগে গত মাসেও অননুমোদিত কার্গো পরিবহনের অভিযোগে একটি জাহাজ জব্দ করেছিল ইরান। সে সময় দেশটি জানায়, এটি কোনো দেশের বিরুদ্ধে প্রতিশোধমূলক পদক্ষেপ নয়। সূত্র: বার্তা সংস্থা ফার্স

    বিআলো/শিলি

    এই বিভাগের আরও খবর
     
    Jugantor Logo
    ফজর ৫:০৫
    জোহর ১১:৪৬
    আসর ৪:০৮
    মাগরিব ৫:১১
    ইশা ৬:২৬
    সূর্যাস্ত: ৫:১১ সূর্যোদয় : ৬:২১

    আর্কাইভ

    February 2026
    M T W T F S S
     1
    2345678
    9101112131415
    16171819202122
    232425262728