কচুয়ায় পালগিরী বেগম রাবেয়া উচ্চ বিদ্যালয়ে বার্ষিক পুরস্কার বিতরণী সভা
মানিক সরকার, কচুয়া (চাঁদপুর) : কচুয়া উপজেলার ঐতিহ্যবাহী পালগিরী বেগম রাবেয়া উচ্চ বিদ্যালয়ের ২০২৬ সালের বার্ষিক ক্রীড়া ও সাংস্কৃতিক প্রতিযোগিতা এবং পুরস্কার বিতরণী সভা অনুষ্ঠিত হয়েছে।
মঙ্গলবার দিনভর বিদ্যালয়ের মাঠে আয়োজিত এ অনুষ্ঠানে শিক্ষার্থীদের স্বতঃস্ফূর্ত অংশগ্রহণ ছিল চোখে পড়ার মতো। ইউনিয়ন বিএনপির সভাপতি ও বিশিষ্ট সমাজসেবক মো. শাহ আলম কন্ট্রাক্টরের সভাপতিত্বে অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বিশিষ্ট ব্যবসায়ী, শিক্ষানুরাগী ও সমাজ সেবক শিব্বীর আহমেদ।
তিনি তার বক্তব্যে শিক্ষার্থীদের উদ্দেশ্যে বলেন, পাঠ্যবইয়ের বাহিরে শিক্ষার্থীদের শারীরিক ও মানসিক বিকাশে খেলাধুলার গুরুত্ব অপরিসীম। তাই আনন্দঘন পরিবেশে লেখাপড়ার পাশাপাশি শিক্ষার্থীদের সু-নাগরিক হিসেবে গড়ে তুলতে খেলাধুলার আয়োজন করতে হবে।
তাহলে একদিন এ বিদ্যালয়ের শিক্ষার্থীরাই নতুন বাংলাদেশের সারথী হিসেবে দেশ গঠনে ভূমিকা পালন করবে। অনুষ্ঠানে স্বাগত বক্তব্য দেন বিদ্যালয়ের ভারপ্রাপ্ত প্রধান শিক্ষক মো. জহিরুল ইসলাম। বিদ্যালয়ের সিনিয়র শিক্ষক মো. শাহজালালের পরিচালনায় অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন ইঞ্জিনিয়ার বজলুর রহমান, রহিমানগর ডিগ্রি কলেজের অধ্যক্ষ মো. মনিরুজ্জামান,
শিক্ষানুরাগী আবুল খায়ের, সমাজসেবক মোবারক হোসেন ও মকবুল হোসেন প্রমুখ। পরে অতিথিরা বিভিন্ন প্রতিযোগিতায় বিজয়ী শিক্ষার্থীদের মাঝে পুরস্কার বিতরণ করেন। এসময় বিদ্যালয়ের শিক্ষক-শিক্ষার্থী ও এলাকার গণ্যমান্য ব্যক্তিরা উপস্থিত ছিলেন।
বিআলো/আমিনা



