• যোগাযোগ
  • অভিযোগ
  • সংবাদ দিন
  • ই-পেপার
    • ঢাকা, বাংলাদেশ

    কাজের ধারাবাহিকতায় পর্দায় নিয়মিত হতে চান রিয়া 

     dailybangla 
    04th Feb 2026 4:48 am  |  অনলাইন সংস্করণ

    আত্মবিশ্বাস আর পরিশ্রমে শোবিজে এগিয়ে চলেছেন
    রিয়া বর্মন

    হৃদয় খান: তরুণ ফ্যাশন মডেল ও অভিনেত্রী রিয়া বর্মন ধীরে ধীরে শোবিজ অঙ্গনে নিজের অবস্থান তৈরি করে নিচ্ছেন কাজ ও আত্মবিশ্বাসের মাধ্যমে। ছোটবেলা থেকেই টেলিভিশনের পর্দার প্রতি তার আগ্রহ ছিল, আর সেই আগ্রহই একসময় তাকে শোবিজে আসার স্বপ্ন দেখায়।

    ২০২১ সালে একটি ফটোশুটের মাধ্যমে তার পেশাগত যাত্রা শুরু হয়। এরপর ধাপে ধাপে যুক্ত হন মডেলিং ও অভিনয়ে। ক্যারিয়ারের প্রথম উল্লেখযোগ্য কাজ ছিল ‘রঙ বাংলাদেশ’ ব্র্যান্ডের মডেলিং, যেটিকে নিজের পথচলার গুরুত্বপূর্ণ সূচনা বলে মনে করেন রিয়া।

    সংস্কৃতিমনা পরিবারে বেড়ে ওঠা রিয়া শুরু থেকেই পেয়েছেন পারিবারিক সমর্থন। তার দাদু ছিলেন সংগীতশিল্পী এবং বাংলাদেশ টেলিভিশনে গান করতেন। বাবাও সংগীতপ্রেমী। তবে পরিবার থেকে একটি শর্ত স্পষ্ট ছিল—লেখাপড়ার সঙ্গে সমন্বয় রেখে শোবিজে কাজ করতে হবে। সেই শর্ত মেনেই তিনি এগিয়ে যাচ্ছেন।

    প্রথমবার ক্যামেরার সামনে দাঁড়ানোর অভিজ্ঞতা ছিল তার জন্য আনন্দময়। রিয়ার ভাষ্য, শুরুতে কোনো ভয় বা নার্ভাসনেস কাজ করেনি, বরং সবার মনোযোগের কেন্দ্রে থাকতে ভালোই লেগেছিল। তবে এখন কাজের ক্ষেত্রে দর্শকের ভাবনা ও প্রত্যাশার বিষয়টি তাকে বেশি ভাবায়।

    এখন পর্যন্ত তার কাছে সবচেয়ে স্মরণীয় কাজ ‘দ্য স্কিম’, যেখানে তিনি কাজ করেছেন নির্মাতা আরফান অনিকের সঙ্গে। মডেলিং ও অভিনয়—দুটোকেই তিনি সমান চ্যালেঞ্জিং মনে করেন এবং দুই মাধ্যমেই নিজেকে প্রমাণ করতে চান।

    নতুন হিসেবে ইন্ডাস্ট্রিতে প্রতিযোগিতাকেই সবচেয়ে বড় চ্যালেঞ্জ হিসেবে দেখছেন রিয়া। তার মতে, এই অঙ্গনে টিকে থাকতে হলে নিয়মিত কাজের মধ্যে থাকা জরুরি। সে কারণেই তিনি পর্দায় নিয়মিত উপস্থিত থাকতে চান এবং ধারাবাহিক কাজের মাধ্যমেই নিজের অবস্থান আরও শক্ত করতে আগ্রহী।

    এরই মধ্যে তিনি ব্র্যাক, গ্রামীণফোনের ‘স্বপ্ন যাবে বাড়ি’, ইয়ামাহা, প্রাণ, হারপিক এবং বাংলাদেশ নির্বাচন কমিশনের প্রচারণাসহ বেশ কয়েকটি টিভিসিতে কাজ করেছেন। পাশাপাশি ধ্রুব গুহর একটি মিউজিক ভিডিওতেও দেখা গেছে তাকে। মডেলিংয়ের পাশাপাশি অভিনয়েও ব্যস্ত সময় পার করছেন তিনি। ইতোমধ্যে আটটি সিঙ্গেল নাটকে কাজ করেছেন রিয়া বর্মন।

    নিয়মিত কাজের মধ্য দিয়ে নিজেকে আরও প্রস্তুত করছেন এই তরুণ শিল্পী। আগ্রহ, পারিবারিক সমর্থন ও ধারাবাহিক চেষ্টায় শোবিজে দীর্ঘ পথচলার স্বপ্ন নিয়েই এগিয়ে যেতে চান তিনি।

    বিআলো/তুরাগ

    এই বিভাগের আরও খবর
     
    Jugantor Logo
    ফজর ৫:০৫
    জোহর ১১:৪৬
    আসর ৪:০৮
    মাগরিব ৫:১১
    ইশা ৬:২৬
    সূর্যাস্ত: ৫:১১ সূর্যোদয় : ৬:২১

    আর্কাইভ

    February 2026
    M T W T F S S
     1
    2345678
    9101112131415
    16171819202122
    232425262728