• যোগাযোগ
  • অভিযোগ
  • সংবাদ দিন
  • ই-পেপার
    • ঢাকা, বাংলাদেশ

    কারাগারে সিরাজগঞ্জ আওয়ামী লীগ নেতা বাচ্চুর মৃত্যু 

     dailybangla 
    28th Oct 2025 3:28 pm  |  অনলাইন সংস্করণ

    নিজস্ব প্রতিবেদক: সিরাজগঞ্জ জেলা কারাগারে মারা গেছেন এনায়েতপুর থানা আওয়ামী লীগের (কার্যক্রম নিষিদ্ধ) সভাপতি আহমদ মোস্তফা খান বাচ্চু।

    মঙ্গলবার সকাল ১০টার দিকে অসুস্থ অবস্থায় তাকে সিরাজগঞ্জ জেনারেল হাসপাতালে নেওয়া হলে চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন, জানান সিরাজগঞ্জ কারাগারের সুপার এস এম কামরুজ্জামান।

    ৮০ বছর বয়সী আহমদ মোস্তফা খান বাচ্চু চৌহালী উপজেলার এনায়েতপুর দরবার শরীফ এলাকার বাসিন্দা ছিলেন। মৃত্যুকালে তিনি স্ত্রী, দুই ছেলে, দুই মেয়ে এবং অসংখ্য গুণগ্রাহী রেখে গেছেন।

    কারাগার সূত্র জানায়, চলতি বছরের ২৪ এপ্রিল গ্রেপ্তারের পর থেকে বাচ্চু সিরাজগঞ্জ জেলা কারাগারে বন্দি ছিলেন। তিনি দীর্ঘদিন ধরে হৃদরোগ, উচ্চ রক্তচাপ ও ডায়াবেটিসসহ নানা জটিলতায় ভুগছিলেন।

    সুপার কামরুজ্জামান জানান, মঙ্গলবার সকাল ৯টা ৫০ মিনিটের দিকে হঠাৎ অসুস্থ হয়ে পড়েন বাচ্চু। পরে দ্রুত হাসপাতালে নেওয়া হলে চিকিৎসক সকাল ১০টার দিকে তাকে মৃত ঘোষণা করেন।

    তিনি আরও বলেন, জুলাই আন্দোলনের সময় এনায়েতপুর থানায় হামলা ও ১৫ পুলিশ হত্যার মামলাসহ চারটি হত্যা মামলার আসামি ছিলেন আহমদ মোস্তফা খান বাচ্চু।

    ময়নাতদন্ত শেষে তার মরদেহ পরিবারের কাছে হস্তান্তর করা হবে বলে জানান কারাগার কর্তৃপক্ষ।

    বিআলো/এফএইচএস

    এই বিভাগের আরও খবর
     
    Jugantor Logo
    ফজর ৫:০৫
    জোহর ১১:৪৬
    আসর ৪:০৮
    মাগরিব ৫:১১
    ইশা ৬:২৬
    সূর্যাস্ত: ৫:১১ সূর্যোদয় : ৬:২১

    আর্কাইভ

    February 2026
    M T W T F S S
     1
    2345678
    9101112131415
    16171819202122
    232425262728