কালীগঞ্জে পরিত্যক্ত অবস্থায় আগ্নেয়াস্ত্র উদ্ধার
dailybangla
07th Feb 2026 10:07 pm | অনলাইন সংস্করণ
ঝিনাইদহ প্রতিনিধি : ঝিনাইদহের কালীগঞ্জে পরিত্যক্ত অবস্থায় ২টি আগ্নেয়াস্ত্র উদ্ধার করেছে র্যাব-৬। শুক্রবার (৭ ফেব্রুয়ারি) দিবাগত রাত দেড়টার দিকে উপজেলার বটতলা বাজার এলাকা থেকে এ অস্ত্র উদ্ধার করা হয়।
র্যাব-৬, সিপিসি-২ ঝিনাইদহ ক্যাম্পের কোম্পানি কমান্ডার অতিরিক্ত পুলিশ সুপার মেহেদি ইমরান সিদ্দিকী জানান, গোপন সংবাদের ভিত্তিতে তারা জানতে পারে কালীগঞ্জ উপজেলার জামাল ইউনিয়নের গুটিয়ানি বটতলা এলাকায় সন্ত্রাসী কর্মকাণ্ড হতে পারে। এমন সংবাদের ভিত্তিতে র্যাবের একটি অভিযানিক দল সেখানে অভিযান চালায়।
সেসময় কাউকে আটক করতে না পারলেও পরিত্যক্ত অবস্থায় উদ্ধার করা হয় ১টি বিদেশি পিস্তল, ১ ব্যারেলযুক্ত রিভলভার ও ১টি ম্যাগাজিন উদ্ধার। উদ্ধার করা আগ্নেয়াস্ত্র কালীগঞ্জ থানায় জমা দেওয়া হয়েছে।
বিআলো/আমিনা



