• যোগাযোগ
  • অভিযোগ
  • সংবাদ দিন
  • ই-পেপার
    • ঢাকা, বাংলাদেশ

    কাহারোলে সাড়ে ১১ হাজার হেক্টর জমিতে ভুট্টা চাষের লক্ষ্যমাত্রা 

     dailybangla 
    12th Feb 2026 7:52 pm  |  অনলাইন সংস্করণ

    দিনাজপুর প্রতিনিধি : দিনাজপুরের কাহারোলে ভুট্টা চাষাবাদের লক্ষ্য মাত্রা নির্ধারণ করা হয়েছে ১১ হাজার ৬২০ হেক্টর জমিতে। কাহারোল উপজেলার ৬টি ইউনিয়নে এবার ভুট্টা চাষে লক্ষ্যমাত্রা নির্ধারণ ও এ বছর ভুট্টার বাম্পার ফলনের সম্ভাবনা রয়েছে বলে মনে করছেন ভুট্টা চাষীরা। তবে শীতের প্রকোপ কম থাকায় সঠিক সময়ে বৃষ্টি রোদের প্রখরতা না থাকায় ভুট্টার ফলন ভালো হওয়ার আশা করছেন কৃষকরা। আবহাওয়া অনুকুলে থাকায় এবছর ভুট্টা চাষে ঝুঁকে পড়েছেন উপজেলার অধিকাংশ কৃষকরা।

    এবার ভুট্টার বাম্পার ফলনে আশাবাদী তারা। আবহাওয়া অনুকুলে ও আধুনিক কৃষি প্রযুক্তিতে আগ্রহ সৃষ্টি হওয়ায় স্বল্প খরচে যথাসময়ে কৃষকেরা এবছর ভুট্টার বাম্পার ফলন পাবেন বলে আশা করছেন কৃষকরা। ভুট্টা চাষাবাদের খরচ কম অথচ ফলন ও দাম বেশি পাওয়ায় গত বছরের মত এবছরও ভুট্টা চাষে কৃষকেরা আগ্রহ দেখাচ্ছেন। গত বছর বাজারে ভুট্টার দাম বেশী পাওয়ায় বিভিন্ন এলাকায় কৃষকরা ভুট্টা চাষ বেশি হয়েছে।

    তবে গতবছরের চেয়ে এবছর কিছুটা কম ভুট্টা চাষাবাদ করা হয়েছে। ভুট্টা চাষাবাদের মাধ্যমে পাল্টে যাচ্ছে এই উপজেলার মানুষের জীবন যাত্রার মান। উপজেলা কৃষিবিভাগ সূত্রে জানা গেছে, চলতি মৌসুমে উপজেলায় ১১ হাজার ৬২০ হেক্টর জমিতে ভুট্টা চাষাবাদে লক্ষ্যমাত্র নির্ধারণ করা হয়েছে। আলু উত্তোলনের পর লক্ষ্যমাত্রা ছাড়িয়ে যাবে বলে কৃষি বিভাগ আশা করছেন।

    গত বছর প্রতি হেক্টর জমিতে উৎপাদনের লক্ষ্য নির্ধারণ করা হয়েছিল ১ লাখ ৩৯ হাজার ৪৪০ মেট্রিক টন ভুট্টা। উপজেলার রামচন্দ্রপুর ইউনিয়নের কাজি কাটনা গ্রামের কৃষক মো. ইয়াছিন আলী জানান, আমাদের এখানে ধানের চাষ বেশী। উপজেলার হেলেঞ্চাকুড়ি গ্রামের কৃষক আব্দুল মান্নান বলেন, ভুট্টা চাষে কৃষকদের লাভ বেশি হয় তাই আমি এবার ২ একর জমিতে আগাম জাতের ৩৩৫৫ হাইব্রিড ভুট্টা লাগিয়েছি। তিনি আরও বলেন, ভুট্টা চাষাবাদ লাভজনক হওয়ায় কৃষককেরা আমন ধান কাটার পর অধিক লাভের আশায় ভুট্টা চাষ করছেন।

    একই এলাকার আরেক কৃষক মো. হযরত আলী বলেন, ভুট্টা চাষাবাদ করে কৃষকরা লাভবান হয়, তাই ভুট্টা চাষাবাদের আগ্রহ দিন দিন বৃদ্ধি পাচ্ছে এই উপজেলায়। এছাড়া উপজেলার বিভিন্ন এলাকার কৃষকদের সঙ্গে কথা বলে জানা গেছে, ধান চাষে খরচ বেশি লাভ কম হওয়ায় আমরা ভুট্টা চাষাবাদে আগ্রহ হয়েছি। তবে সার, কীটনাশকের মুল্য যদি সহনীয় পর্যায়ে থাকতো তাহলে লাভ আরও বেশী হতো।

    উপজেলা কৃষি কর্মকর্তা কৃষিবিদ মো. জাহিদুর রহমান জানান, ভুট্টাসহ নানা ধরনের ফসল উৎপাদনে আমরা কৃষকদের আধুনিক কৃষি প্রযুক্তি ব্যবহারে উদ্বুদ্ধ করছি। কৃষকেরা যেন সহজে কৃষি উপকরণ পায় সেই জন্য বীজ, সার, কীটনাশক ও জ্বালানি তেলের জন্য সার্বক্ষণিক মনিটরিং করে আসছি। এবছর বাম্পার ফলনের সম্ভাবনা রয়েছে ভুট্টার। উপজেলায় ভুট্টা চাষাবাদের মাধ্যমে কৃষকরা কৃষিতে বিপ্লব ঘটানোর চেষ্টা করছে।

    বিআলো/আমিনা

    এই বিভাগের আরও খবর
     
    Jugantor Logo
    ফজর ৫:০৫
    জোহর ১১:৪৬
    আসর ৪:০৮
    মাগরিব ৫:১১
    ইশা ৬:২৬
    সূর্যাস্ত: ৫:১১ সূর্যোদয় : ৬:২১

    আর্কাইভ

    February 2026
    M T W T F S S
     1
    2345678
    9101112131415
    16171819202122
    232425262728