• যোগাযোগ
  • অভিযোগ
  • সংবাদ দিন
  • ই-পেপার
    • ঢাকা, বাংলাদেশ

    কুষ্টিয়ার বড়বাজারে ধানের শীষের প্রচারণা 

     dailybangla 
    08th Feb 2026 8:04 pm  |  অনলাইন সংস্করণ

    কুষ্টিয়া প্রতিনিধি : ধানের শীষের প্রচারণায় কুষ্টিয়া শহরে আবারও উৎসব ও নির্বাচনী আমেজ ফিরে এসেছে। রবিবার সকালে কুষ্টিয়া পৌরসভার এন এস রোডস্থ বড়বাজার এলাকায় ধানের শীষের প্রার্থী প্রকৌশলী জাকির হোসেন সরকারের গণসংযোগকে কেন্দ্র করে পুরো বাজার এলাকাজুড়ে সৃষ্টি হয় উৎসবমুখর পরিবেশ।

    গণসংযোগকালে প্রকৌশলী জাকির হোসেন সরকার দোকানে দোকানে গিয়ে সাধারণ মানুষ ও ব্যবসায়ীদের সঙ্গে কুশল বিনিময় করেন এবং ধানের শীষের পক্ষে ভোট প্রার্থনা করেন। প্রচারণার সময় বহু ব্যবসায়ী তাকে বুকে জড়িয়ে ধরে অভিনন্দন জানান। তারা বলেন, ধানের শীষ আমাদের অধিকার। আমরা ইসলাম ও গণতন্ত্রের পক্ষে, ইনশাল্লাহ ধানের শীষের বিজয় নিশ্চিত হবে।

    আপনি প্রচারণা চালিয়ে যান। এ সময় উপস্থিত ছিলেন কুষ্টিয়া জেলা বিএনপির আহ্বায়ক কুতুব উদ্দিন আহমেদসহ জেলা ও পৌর বিএনপি এবং অঙ্গসংগঠনের নেতাকর্মীরা। ব্যবসায়ীদের সঙ্গে মতবিনিময়কালে প্রকৌশলী জাকির হোসেন সরকার বলেন, আমি নির্বাচিত হলে ব্যবসায়ীরা যাতে নিরাপদে ও নির্বিঘ্নে ব্যবসা পরিচালনা করতে পারেন সে জন্য দুর্নীতিমুক্ত, চাঁদাবাজিমুক্ত ও মাদকমুক্ত সমাজ গড়ে তুলবো।

    এসব বিষয় আমার নির্বাচনী ইশতেহারে স্পষ্টভাবে উল্লেখ রয়েছে। তিনি আরও বলেন, আমি কুষ্টিয়াকে একটি মডেল শহর হিসেবে গড়ে তুলতে চাই, যেখানে মানুষ নিরাপদে ও সুন্দরভাবে জীবনযাপন করতে পারবে। প্রচারণা চলাকালে বড়বাজার এলাকায় ব্যাপক উৎসবের আমেজ দেখা যায়।

    বিআলো/আমিনা

    এই বিভাগের আরও খবর
     
    Jugantor Logo
    ফজর ৫:০৫
    জোহর ১১:৪৬
    আসর ৪:০৮
    মাগরিব ৫:১১
    ইশা ৬:২৬
    সূর্যাস্ত: ৫:১১ সূর্যোদয় : ৬:২১

    আর্কাইভ

    February 2026
    M T W T F S S
     1
    2345678
    9101112131415
    16171819202122
    232425262728