• যোগাযোগ
  • অভিযোগ
  • সংবাদ দিন
  • ই-পেপার
    • ঢাকা, বাংলাদেশ

    কোস্ট গার্ডের পৃথক দুই অভিযানে সিমেন্ট ও বার্মিজ লুঙ্গি পাচারের সময় ২২ জন আটক 

     dailybangla 
    12th Dec 2025 5:00 pm  |  অনলাইন সংস্করণ

    নিজস্ব প্রতিবেদক: বাংলাদেশ কোস্ট গার্ড এক দিনের ব্যবধানে সেন্টমার্টিনের সমুদ্র এলাকায় পৃথক দু’টি অভিযানে বিপুল পরিমাণ সিমেন্ট ও বার্মিজ লুঙ্গিসহ ২২ জন পাচারকারীকে আটক করেছে। শুক্রবার (১২ ডিসেম্বর ২০২৫) বিকালে কোস্ট গার্ডের মিডিয়া কর্মকর্তা লেফটেন্যান্ট কমান্ডার সিয়াম-উল-হক এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানান।

    কোস্ট গার্ড জানায়, গোপন সংবাদের ভিত্তিতে গত বৃহস্পতিবার (১১ ডিসেম্বর) রাত ১০টার দিকে কোস্ট গার্ড জাহাজ অপূর্ব বাংলা সেন্টমার্টিনের ছেড়াদ্বীপ-সংলগ্ন দক্ষিণ–পশ্চিম সমুদ্র এলাকায় বিশেষ অভিযান চালায়। অভিযান চলাকালে সন্দেহজনক একটি ফিশিং বোট তল্লাশি করে মিয়ানমারে পাচারের উদ্দেশ্যে শুল্ক ও কর ফাঁকি দিয়ে বহনকৃত প্রায় ৩ লাখ ৫০ হাজার টাকা মূল্যের ৭০০ বস্তা সিমেন্ট জব্দ করা হয়। এসময় ওই বোটে থাকা ১১ জন বাংলাদেশি পাচারকারীকে আটক করা হয়।

    অপরদিকে, একইদিন রাত ১২টার দিকে একই এলাকায় আরেকটি ফিশিং বোট তল্লাশি করে মিয়ানমার থেকে বাংলাদেশে পাচারের সময় প্রায় ১২ লাখ টাকা মূল্যের ১ হাজার ২০০ পিস বার্মিজ লুঙ্গি জব্দ করা হয়। এ বোটে থাকা ১১ জন মিয়ানমারের নাগরিককে আটক করে কোস্ট গার্ড।

    কোস্ট গার্ড জানায়, জব্দকৃত মালামাল, বোট ও আটক ব্যক্তিদের বিরুদ্ধে আইনানুগ ব্যবস্থা গ্রহণের কার্যক্রম প্রক্রিয়াধীন রয়েছে।
    পাচার ও চোরাচালান রোধে এ ধরনের অভিযান ভবিষ্যতেও অব্যাহত থাকবে বলেও বিজ্ঞপ্তিতে জানানো হয়।

    বিআলো/এফএইচএস

    এই বিভাগের আরও খবর
     
    Jugantor Logo
    ফজর ৫:০৫
    জোহর ১১:৪৬
    আসর ৪:০৮
    মাগরিব ৫:১১
    ইশা ৬:২৬
    সূর্যাস্ত: ৫:১১ সূর্যোদয় : ৬:২১

    আর্কাইভ

    February 2026
    M T W T F S S
     1
    2345678
    9101112131415
    16171819202122
    232425262728