• যোগাযোগ
  • অভিযোগ
  • সংবাদ দিন
  • ই-পেপার
    • ঢাকা, বাংলাদেশ

    খাগড়াছড়িতে ঝুঁকিপূর্ণ কেন্দ্র নিয়ে উদ্বেগ, ৪ প্রার্থীর সংবাদ সম্মেলনে সুষ্ঠু ভোটের দাবি 

     dailybangla 
    05th Feb 2026 9:24 pm  |  অনলাইন সংস্করণ

    নূর মোহাম্মদ হৃদয়, খাগড়াছড়ি : খাগড়াছড়ি পার্বত্য জেলার ২৯৮ নং সংসদীয় আসনের ভোটগ্রহণকে ঘিরে ঝুঁকিপূর্ণ কেন্দ্র নিয়ে উদ্বেগ প্রকাশ করেছেন প্রতিদ্বন্দ্বী চার প্রার্থী। জেলার মোট ২০৩টি ভোটকেন্দ্রের মধ্যে ১২১টি কেন্দ্রকে ঝুঁকিপূর্ণ এবং ৬৮টি কেন্দ্রকে অধিক ঝুঁকিপূর্ণ ( রেডমার্ক) হিসেবে চিহ্নিত করা হয়েছে বলে তারা জানান।

    বৃহস্পতিবার (৫ ফেব্রুয়ারি) সকালে খাগড়াছড়ি জেলা প্রেস ক্লাবে আয়োজিত সংবাদ সম্মেলনে প্রার্থীরা নির্বাচনের পূর্ববর্তী দুই দিন থেকে সেনাবাহিনীকে ম্যাজিস্ট্রেসি ক্ষমতা দেওয়ার দাবি জানান। পাশাপাশি ভোটকেন্দ্রের আশপাশে আইনশৃঙ্খলা বাহিনীর কঠোর তদারকি নিশ্চিত করার আহ্বান জানানো হয়।

    সংবাদ সম্মেলনে বক্তারা পাহাড়ি অঞ্চলে অস্ত্রধারী সংগঠনের সম্ভাব্য কেন্দ্র দখল, ভোটারদের হুমকি, জোরপূর্বক চাপ প্রয়োগ এবং জাল ভোটের আশঙ্কার বিষয়টি তুলে ধরেন। এসব পরিস্থিতি মোকাবিলায় প্রশাসনকে আগাম প্রস্তুতি নেওয়ার অনুরোধ জানান তারা।

    সংবাদ সম্মেলনে বক্তব্য রাখেন খাগড়াছড়ি জেলা বিএনপির সভাপতি ও ধানের শীষ প্রতীকের প্রার্থী আব্দুল ওয়াদুদ ভূঁইয়া। এ সময় উপস্থিত ছিলেন গণধিকার পরিষদের প্রার্থী দীনময় রোয়াজা, জাতীয় পার্টির প্রার্থী মিথিলা রোয়াজা এবং ইনসানিয়াত বিপ্লব দলের প্রার্থী মো. নুরুল ইসলাম।

    বক্তারা বলেন, সুষ্ঠু ও শান্তিপূর্ণ নির্বাচন নিশ্চিত করতে ঝুঁকিপূর্ণ কেন্দ্রগুলোতে বিশেষ নিরাপত্তা ব্যবস্থা গ্রহণ করা জরুরি। তারা প্রশাসনের প্রতি আহ্বান জানান, যাতে ভোটাররা নির্ভয়ে তাদের ভোটাধিকার প্রয়োগ করতে পারেন।

    বিআলো/আমিনা

    এই বিভাগের আরও খবর
     
    Jugantor Logo
    ফজর ৫:০৫
    জোহর ১১:৪৬
    আসর ৪:০৮
    মাগরিব ৫:১১
    ইশা ৬:২৬
    সূর্যাস্ত: ৫:১১ সূর্যোদয় : ৬:২১

    আর্কাইভ

    February 2026
    M T W T F S S
     1
    2345678
    9101112131415
    16171819202122
    232425262728