• যোগাযোগ
  • অভিযোগ
  • সংবাদ দিন
  • ই-পেপার
    • ঢাকা, বাংলাদেশ

    খালেদা জিয়া-তারেক রহমানের নির্বাচনে অংশ নিতে বাধা নেই: অ্যাটর্নি জেনারেল 

     dailybangla 
    27th Dec 2024 6:38 pm  |  অনলাইন সংস্করণ

    নিজস্ব প্রতিবেদক: খালেদা জিয়া এবং তারেক রহমানের সব মামলা নিষ্পত্তি হওয়ায় তাদের পরবর্তী নির্বাচনে অংশগ্রহণে কোনো বাধা নেই বলে জানিয়েছেন অ্যাটর্নি জেনারেল মো. আসাদুজ্জামান। একইসঙ্গে সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনাসহ দলটির নেতারা দণ্ডপ্রাপ্ত হলে আগামী জাতীয় নির্বাচনে অংশ নিতে পারবেন না বলে জানান তিনি।

    ২৭ ডিসেম্বর, শুক্রবার সকালে ডিবেট ফর ডেমোক্রেসি আয়োজিত এক ছায়া সংসদে এ কথা বলেন তিনি।

    তিনি বলেন, ‘দণ্ডপ্রাপ্ত হলে শেখ হাসিনাসহ দলটির নেতারা আগামী জাতীয় নির্বাচনে অংশ নিতে পারবেন না। আপাতত সব মামলার নিষ্পত্তি হওয়ায় খালেদা জিয়া এবং তারেক রহমানের পরবর্তী নির্বাচনে অংশগ্রহণে কোনো আইনি বাধা নেই।’

    অ্যাটর্নি জেনারেল জানান, পূর্বের গণপ্রতিনিধি আইন অনুযায়ী নির্বাচনী অপরাধীদের বিচার করা হবে।

    ‘অতীতের নির্বাচনী অপরাধীদের শাস্তি নিশ্চিত করা হলে ভবিষ্যৎ নির্বাচন গ্রহণযোগ্য করা যাবে’ শীর্ষক ছায়া সংসদে অংশগ্রহণ করে ইস্টার্ন ইউনিভার্সিটি ও বাংলাদেশ ইউনিভার্সিটি।

    ছায়া সংসদে সভাপতিত্ব করেন ডিবেট ফর ডেমোক্রেসির চেয়ারম্যান হাসান আহমেদ চৌধুরী কিরণ।

    বিআলো/শিলি

    এই বিভাগের আরও খবর
     
    Jugantor Logo
    ফজর ৫:০৫
    জোহর ১১:৪৬
    আসর ৪:০৮
    মাগরিব ৫:১১
    ইশা ৬:২৬
    সূর্যাস্ত: ৫:১১ সূর্যোদয় : ৬:২১

    আর্কাইভ

    February 2026
    M T W T F S S
     1
    2345678
    9101112131415
    16171819202122
    232425262728