• যোগাযোগ
  • অভিযোগ
  • সংবাদ দিন
  • ই-পেপার
    • ঢাকা, বাংলাদেশ

    খেলাধুলা শুধু বিনোদন নয় এটি মানুষের আত্মবিশ্বাস ও মানসিক শক্তি বাড়ায় : কাদের গনি চৌধুরী 

     dailybangla 
    07th Feb 2026 8:49 pm  |  অনলাইন সংস্করণ

    চট্টগ্রাম ব্যুরো : বাংলাদেশ ফেডারেল সাংবাদিক ইউনিয়নের (বিএফইউজে) মহাসচিব কাদের গনি চৌধুরী বলেছেন, আমাদের নতুন প্রজন্ম বর্তমানে ভয়াবহভাবে মোবাইল আসক্তিতে জড়িয়ে পড়েছে। শিশুরা এখন আর মাঠে যায় না, অবসরে তারা পড়ে থাকে মোবাইলের স্কিনের ওপর। এর ফলে ভবিষ্যতে একটি অসুস্থ জাতি হওয়ার আশঙ্কা তৈরি হয়েছে।

    গত শুক্রবার (৭ ফেব্রুয়ারি) রাতে চট্টগ্রামের ফটিকছড়ি উপজেলার লেলাং ইউনিয়নে সামাজিক ও ক্রীড়া সংগঠন ‘শাহনগর প্রগতি সংঘ’-এর ৩০তম ক্রীড়া আসরের সমাপনী অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন। কাদের গনি চৌধুরী বলেন, খেলাধুলা শুধু বিনোদন নয় এটি মানুষের আত্মবিশ্বাস ও মানসিক শক্তি বাড়ায়।

    খেলাধুলা হলো আনন্দের সঙ্গে শিক্ষার সবচেয়ে সুন্দর উপায়। আমাদের শিশুদের মানসিক বিকাশের জন্য সবচেয়ে বেশি প্রয়োজন এই খেলাধুলা। কিন্তু দুর্ভাগ্যজনক হলেও সত্য, শিশুদের এখন আর খেলার মাঠে দেখা যায় না। তিনি আক্ষেপ প্রকাশ করে বলেন, বর্তমানে স্কুল-কলেজগুলোতে পর্যাপ্ত খেলার মাঠ নেই।

    এমনকি গ্রামেও এখন খেলার মাঠের তীব্র অভাব রয়েছে। এর পাশাপাশি আমাদের অভিভাবকরা শিশুদের সারাদিন স্কুল আর কোচিং নিয়ে ব্যস্ত রাখেন। ফলে শৈশবের আনন্দ থেকে তারা বঞ্চিত হচ্ছে। বিএফইউজে মহাসচিব বলেন, মাঠবিমুখ হয়ে আমাদের নতুন প্রজন্ম মোবাইলে আসক্ত হয়ে পড়েছে যা আমাদের জন্য গভীর উদ্বেগের কারণ।

    একটি সুস্থ ও সবল জাতি গঠনে শিশুদের মোবাইল আসক্তি কমিয়ে খেলার মাঠে ফিরিয়ে আনার কোনো বিকল্প নেই। চট্টগ্রাম আইন কলেজের অধ্যক্ষ জাহাঙ্গীর চৌধুরীর সভাপতিত্বে অনুষ্ঠানে প্রধান আলোচক ছিলেন লেলাং ইউনিয়ন পরিষদের প্যানেল চেয়ারম্যান সরোয়ার হোসেন। বিশেষ অতিথি ছিলেন আবুধাবি ফোরামের সভাপতি নেছারুল হক, ব্যবসায়ী ওমর ফারুক নান্নু, মাসুদ করিম, আব্দুল মান্নান, মোস্তাফা কামাল, বিএনপি নেতা বোরহান উদ্দীন প্রমুখ।

    বিআলো/আমিনা

     

    এই বিভাগের আরও খবর
     
    Jugantor Logo
    ফজর ৫:০৫
    জোহর ১১:৪৬
    আসর ৪:০৮
    মাগরিব ৫:১১
    ইশা ৬:২৬
    সূর্যাস্ত: ৫:১১ সূর্যোদয় : ৬:২১

    আর্কাইভ

    February 2026
    M T W T F S S
     1
    2345678
    9101112131415
    16171819202122
    232425262728