• যোগাযোগ
  • অভিযোগ
  • সংবাদ দিন
  • ই-পেপার
    • ঢাকা, বাংলাদেশ

    গণি মডেল উচ্চ বিদ্যালয়ের বার্ষিক ক্রীড়া প্রতিযোগিতা ও পুরস্কার বিতরণ 

     dailybangla 
    05th Feb 2026 9:06 pm  |  অনলাইন সংস্করণ

    সাইদ হোসেন অপু চৌধুরী, চাঁদপুর : গণি মডেল উচ্চ বিদ্যালয়ের বার্ষিক ক্রীড়া প্রতিযোগিতা ও পুরস্কার বিতরণ অনুষ্ঠান অনুষ্ঠিত হয়েছে। বৃহস্পতিবার (৫ ফেব্রুয়ারি) সকালে বিদ্যালয় প্রাঙ্গণে এ অনুষ্ঠান আয়োজন করা হয়। বিদ্যালয়ের ভারপ্রাপ্ত প্রধান শিক্ষক মো. নাজির আহমেদের সভাপতিত্বে এবং শিক্ষার্থী সৌহাদ্য পাল, আজহারুল ও আফসারুল ইসলামের যৌথ সঞ্চালনায় অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন অতিরিক্ত জেলা প্রশাসক (সার্বিক) ও গণি মডেল উচ্চ বিদ্যালয়ের সভাপতি মো. এরশাদ উদ্দীন।

    প্রধান অতিথির বক্তব্যে তিনি বলেন, ২০২৪ সালে সরকার পরিবর্তনের পর চাঁদপুর জেলার অধিকাংশ শিক্ষাপ্রতিষ্ঠানের অবস্থা নাজুক ছিল। সারাদেশে এ প্লাসের সংখ্যা বৃদ্ধি পেলেও শিক্ষার গুণগত মান কাঙ্ক্ষিত পর্যায়ে পৌঁছায়নি। তিনি আরও বলেন, চাঁদপুরে দায়িত্ব গ্রহণের পর যেসব বিদ্যালয়ের সভাপতির দায়িত্ব পেয়েছেন সেসব প্রতিষ্ঠানে টেস্ট পরীক্ষায় শতভাগ বিষয়ে উত্তীর্ণ না হওয়া শিক্ষার্থীদের এসএসসি পরীক্ষায় অংশগ্রহণ করতে দেওয়া হয়নি।

    এ বিষয়ে কোনো ধরনের চাপ বা আন্দোলন ফলপ্রসূ হয়নি বলেও তিনি উল্লেখ করেন। মো. এরশাদ উদ্দীন বলেন, বিদ্যালয়ে শিক্ষার্থীদের মোবাইল ফোন নিয়ে প্রবেশ সম্পূর্ণ নিষিদ্ধ। কেউ মোবাইল ফোনসহ বিদ্যালয়ে প্রবেশ করলে তার বিরুদ্ধে কঠোর ব্যবস্থা গ্রহণ করা হবে। শিক্ষার মানোন্নয়নের লক্ষ্যে খণ্ডকালীন শিক্ষক নিয়োগ দেওয়া হয়েছে এবং ক্লাসের পর অতিরিক্ত কোচিং কার্যক্রম চালু রয়েছে।

    অতিরিক্ত ক্লাসে অংশগ্রহণ না করলে পরীক্ষায় অংশ নিতে দেওয়া হবে না বলেও তিনি জানান। তিনি অভিভাবকদের উদ্দেশে বলেন, সন্ধ্যার পর সন্তানরা কোথায় যায় ও কার সঙ্গে মেশে সে বিষয়ে নজর রাখতে হবে এবং সন্তানদের হাতে মোবাইল ফোন না দেওয়ার আহ্বান জানান।

    অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন জেলা শিক্ষা অফিসের পরিদর্শক আজিজুল হক এবং সমাজসেবক হাজী মোশারফ হোসেন। অনুষ্ঠানের শুরুতে পবিত্র কোরআন থেকে তেলাওয়াত করেন ষষ্ঠ শ্রেণির শিক্ষার্থী মাহবুবুল হাসান এবং গীতা পাঠ করেন নবম শ্রেণির শিক্ষার্থী দেব ঘোষ। উদ্বোধনী পর্ব শেষে অতিথিরা ক্রীড়া প্রতিযোগিতায় বিজয়ী শিক্ষার্থীদের মাঝে পুরস্কার ও মেধা পুরস্কার বিতরণ করেন।

    বিআলো/আমিনা

    এই বিভাগের আরও খবর
     
    Jugantor Logo
    ফজর ৫:০৫
    জোহর ১১:৪৬
    আসর ৪:০৮
    মাগরিব ৫:১১
    ইশা ৬:২৬
    সূর্যাস্ত: ৫:১১ সূর্যোদয় : ৬:২১

    আর্কাইভ

    February 2026
    M T W T F S S
     1
    2345678
    9101112131415
    16171819202122
    232425262728