• যোগাযোগ
  • অভিযোগ
  • সংবাদ দিন
  • ই-পেপার
    • ঢাকা, বাংলাদেশ

    গফরগাঁওয়ে জামায়াতে ইসলামীর নির্বাচন শোডাউন ও গণমিছিল অনুষ্ঠিত 

     dailybangla 
    01st Feb 2026 9:10 pm  |  অনলাইন সংস্করণ

    গফরগাঁও (ময়মনসিংহ) প্রতিনিধি : ময়মনসিংহের গফরগাঁওয়ে ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে ময়মনসিংহ-১০ (গফরগাঁও) আসনে বাংলাদেশ জামায়াতে ইসলামী নির্বাচনী শোডাউন ও গণমিছিল গত শনিবার (৩১ জানুয়ারি) বিকালে অনুষ্ঠিত হয়েছে।

    গফরগাঁওয়ের ১৫ টি ইউনিয়ন হতে জামায়াতে ইসলামীর নেতাকর্মীরা ইমামবাড়ী ঈদগাহ মাঠে সমবেত হয়ে ইসমাইল হোসেন সোহেলের নেতৃত্বে গফরগাঁও পৌর শহরের বিভিন্ন রাস্তা ও সড়ক প্রদক্ষিণ করে। পরে গফরগাঁও মধ্য বাজার হয়ে জামতলা মোড়ে সমবেত হয়ে এক সমাবেশে তিনি বলেন, আমাকে যদি আপনারা সংসদ সদস্য হিসেবে নির্বাচিত করেন গফরগাঁওয়ের মাটি থেকে চাঁদাবাজি, মাদক এবং অস্ত্রের ঝনঝনানি চিরতরে নির্মূল করব।

    সাধারণ মানুষ যেন শান্তিতে বসবাস করতে পারে এমন একটি নিরাপদ ও ইনসাফভিত্তিক গফরগাঁও গড়াই আমাদের প্রধান অঙ্গীকার। সংক্ষিপ্ত সমাবেশে বক্তব্য রাখেন কেন্দ্রীয় শ্রমিক শক্তির আহ্বায়ক ও এনসিপির কেন্দ্রীয় নির্বাহী সদস্য মাজহারুল ইসলাম ফকির পাগলা থানার আমির মাওলানা ইমদাদুল হক, সেক্রেটারি মাওলানা সিরাজুল ইসলাম, গফরগাঁও উপজেলা জামায়াতের সেক্রেটারি মাওলানা আশরাফুল ইসলাম,

    গফরগাঁও উপজেলা খেলাফত মজলিসের সভাপতি মাওলানা মমিনুল হক, সাধারণ সম্পাদক মাওলানা ইলিয়াস উদ্দিন ফরাজি, ঢাকার ওয়ারী থানা জামায়াতের আমির মোতাসিম বিল্লাহ, ডাকসুর পরিবেশ ও স্বাস্থ্যবিষয়ক সম্পাদক আব্দুল্লাহ আল মিনহাজ। আরও উপস্থিত ছিলেন সাংবাদিক মোফাজ্জল হোসেন আনসারী, ময়মনসিংহ স্বদেশ হাসপাতালের এমডি শামসুদ্দোহা মাসুম।

    বিআলো/আমিনা

    এই বিভাগের আরও খবর
     
    Jugantor Logo
    ফজর ৫:০৫
    জোহর ১১:৪৬
    আসর ৪:০৮
    মাগরিব ৫:১১
    ইশা ৬:২৬
    সূর্যাস্ত: ৫:১১ সূর্যোদয় : ৬:২১

    আর্কাইভ

    February 2026
    M T W T F S S
     1
    2345678
    9101112131415
    16171819202122
    232425262728