• যোগাযোগ
  • অভিযোগ
  • সংবাদ দিন
  • ই-পেপার
    • ঢাকা, বাংলাদেশ

    গাজায় হামলায় শিশুসহ ২৩ ফিলিস্তিনি নিহত 

     dailybangla 
    05th Feb 2026 10:19 pm  |  অনলাইন সংস্করণ

    আর্ন্তজাতিক ডেস্ক: অবরুদ্ধ গাজা উপত্যকায় ইসরাইলি হামলায় অন্তত ২৩ জন ফিলিস্তিনি নিহত হয়েছেন, যাদের মধ্যে ছয়জন শিশু রয়েছে বলে জানিয়েছে স্থানীয় স্বাস্থ্য বিভাগ।

    বুধবার দক্ষিণ গাজার খান ইউনিস ও উত্তর গাজার গাজা সিটিতে ইসরাইলি ট্যাংক হামলা ও বিমান আঘাতে প্রাণ হারান অন্তত ২৩ জন। স্বাস্থ্য কর্মকর্তাদের মতে, নিহতদের মধ্যে শিশুদের সংখ্যাই বেশি।

    খান ইউনিসে এক হামলার পর আহতদের উদ্ধার করতে গিয়ে একই স্থানে দ্বিতীয় দফা হামলার শিকার হন এক চিকিৎসক। ঘটনাস্থলেই তার মৃত্যু হয়। অন্যদিকে গাজা সিটিতে পাঁচ মাস বয়সি এক শিশুর মৃত্যুর খবর নিশ্চিত করা হয়েছে।

    নিহত পরিবারের সদস্যরা জানান, তারা কোনো রাজনৈতিক বা সামরিক কর্মকাণ্ডে যুক্ত ছিলেন না। ইসরাইলি সেনাবাহিনী দাবি করেছে, হামাস যুদ্ধবিরতি ভেঙে সেনাদের লক্ষ্য করে গুলি চালায়, যার জবাবে পাল্টা হামলা করা হয়েছে।

    হামাস এই হামলাকে যুদ্ধবিরতি প্রক্রিয়ার জন্য হুমকি বলে উল্লেখ করে আন্তর্জাতিক সম্প্রদায়ের হস্তক্ষেপ কামনা করেছে।

    বিআলো/শিলি

    এই বিভাগের আরও খবর
     
    Jugantor Logo
    ফজর ৫:০৫
    জোহর ১১:৪৬
    আসর ৪:০৮
    মাগরিব ৫:১১
    ইশা ৬:২৬
    সূর্যাস্ত: ৫:১১ সূর্যোদয় : ৬:২১

    আর্কাইভ

    February 2026
    M T W T F S S
     1
    2345678
    9101112131415
    16171819202122
    232425262728