গুণীজনের মিলনমেলায় ঢাকায় ময়ূরপঙ্খী বিজনেস ও লিডারশীপ সামিট–২০২৬
১২তম প্রতিষ্ঠাবার্ষিকীতে অ্যাওয়ার্ড অব এক্সিলেন্স প্রদান
নিজস্ব প্রতিবেদক: ব্যবসা, উদ্যোক্তা, সংস্কৃতি, মিডিয়া ও সমাজসেবার অগ্রদূতদের সম্মিলিত উপস্থিতিতে রাজধানীতে অনুষ্ঠিত হলো এক অনন্য মিলনমেলা। জাঁকজমকপূর্ণ আয়োজনের মধ্য দিয়ে ঢাকায় সম্পন্ন হয়েছে “ময়ূরপঙ্খী বিজনেস, উদ্যোক্তা, কালচার ও লিডারশীপ সামিট–২০২৬” এবং একইসঙ্গে উদযাপিত হয়েছে ময়ূরপঙ্খী ফাউন্ডেশন ও ময়ূরপঙ্খী ইন্টারন্যাশনালের ১২তম প্রতিষ্ঠাবার্ষিকী।
শুক্রবার রাতে রাজধানীর বাংলামটরস্থ বিশ্বসাহিত্য কেন্দ্র মিলনায়তনে ময়ূরপঙ্খী ফাউন্ডেশন ও ময়ূরপঙ্খী ইন্টারন্যাশনালের উদ্যোগে এবং আর.এস ইভেন্ট মিডিয়ার ব্যবস্থাপনায় এ বর্ণাঢ্য অনুষ্ঠান অনুষ্ঠিত হয়। পুরো আয়োজনটি পরিচালনা করেন ইভেন্ট অর্গানাইজার ও ময়ূরপঙ্খীর প্রতিষ্ঠাতা চেয়ারম্যান রুহিত সুমন।
অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন ইউএস-বাংলা এয়ারলাইন্সের জেনারেল ম্যানেজার এবং ঢাকা পোস্টের ভারপ্রাপ্ত সম্পাদক মো. কামরুল ইসলাম। গেস্ট অব অনার হিসেবে উপস্থিত ছিলেন ব্যাংকার ও ময়ূরপঙ্খীর পিস অ্যাম্বাসেডর রিফাত মাহবুব সাকিব।
বিশেষ অতিথি ও বক্তাদের মধ্যে ছিলেন তাঁতবাড়ির এমডি ও ফ্যাশন ডিজাইনার মো. আসাদুজ্জামান, স্টাইলবাড়ির ফাউন্ডার ও সিইও মো. উমর ফারুক, ময়ূরপঙ্খীর উপদেষ্টা ও সিনিয়র সাংবাদিক জ. ই. বুলবুল, প্রত্যাশা বাংলাদেশের নির্বাহী পরিচালক শাহরিয়ার কবির শোভন এবং আলবার্তা এডুকেশনের সিইও জেবুন নেছা।
গেস্ট স্পিকার হিসেবে বক্তব্য দেন পাহাড়তলী এগ্রো ফরেস্টের চেয়ারম্যান ও সংগীতশিল্পী জাহিদ অন্তু। এছাড়াও উপস্থিত ছিলেন সমাজসেবক ও ব্যবসায়ী ইঞ্জি. এস. এম শহিদুল আলম, ফরেন অ্যাফেয়ার্স কনসালটেন্সির সিইও এস. এম মাহবুব আলম শুভরাজ, সংগীত পরিচালক শওকত আলী ইমন, উদ্যোক্তা ও অভিনেত্রী ক্যামেলিয়া নিশানসহ বিভিন্ন অঙ্গনের বিশিষ্ট ব্যক্তিবর্গ।
ময়ূরপঙ্খীর ১২তম প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে ব্যবসা, সাংবাদিকতা, সংস্কৃতি, মিডিয়া, সমাজসেবা, চিকিৎসা ও উদ্যোক্তা খাতে বিশেষ অবদানের স্বীকৃতিস্বরূপ বিভিন্ন ক্যাটাগরিতে “অ্যাওয়ার্ড অব এক্সিলেন্স” প্রদান করা হয়।
সম্মাননাপ্রাপ্তদের মধ্যে উল্লেখযোগ্যরা হলেন— সমাজসেবিকা ও নারী উদ্যোক্তা লায়ন্স হেলেন এ নাসরিন, উদ্যোক্তা ও গীতিকবি শেলিনা আক্তার, স্বাস্থ্য বিষয়ক রিপোর্টিংয়ে দেশ রূপান্তর ও এশিয়ান টিভির সাংবাদিক ও লেখক জ. ই. বুলবুল, বিনোদন সাংবাদিকতায় বাংলাদেশ প্রতিদিনের মাসুম জয়, নাগরিক সেবায় ইউনিয়ন পরিষদ চেয়ারম্যান এম. আর. মজিদ এবং সামাজিক কর্মকাণ্ডে রুপসী বাংলা টিভি ও ইংবালার সাংবাদিক মো. রুবেল ভূইয়া।
স্বাস্থ্য ও চিকিৎসা খাতে সম্মাননা পান ডা. একরামুল হক জোয়ার্দার, অটিজম গবেষক ডা. রাসেল আক্তার, লায়ন্স তপন কুমার নাথ, ফিজিওথেরাপি বিশেষজ্ঞ ও সহকারী অধ্যাপক ডা. মো. সাইদুর রহমানসহ আরও অনেক গুণীজন।
এছাড়াও অভিনেতা সজল নূর, ডিজে নাইরা, উদ্যোক্তা অলিল আহমেদ, জিনাতারা তন্বী, জেআই খান আরিয়ান, মাহমুদ নোবেল, সালমান ফার্সি, উপস্থাপক রওযাতুল জান্নাত, দিয়া আহসান, গৌতম সাহা, কনটেন্ট ক্রিয়েটর রাহানা রাখি, আবু নুসরাত ভিক্টর, সংগীতশিল্পী সুমি রানী, সংবাদ পাঠিকা লিজা চৌধুরী, রোকসানা নিহা, আরফাত সিদ্দিক, সানোয়ার খান, রাজ রিপাসহ বিভিন্ন অঙ্গনের তারকা ও গুণীজনদের সম্মাননা প্রদান করা হয়।
অনুষ্ঠানজুড়ে ছিল মনোজ্ঞ নাচ, গান ও কেক কাটার মাধ্যমে আনন্দঘন উদযাপন। পাশাপাশি আন্তর্জাতিক আয়োজন “আইপা অ্যাওয়ার্ড”–এর দ্বিতীয় আসর আয়োজনের ভবিষ্যৎ পরিকল্পনাও অতিথিদের সামনে তুলে ধরা হয়।
অনুষ্ঠান শেষে আয়োজক রুহিত সুমন বলেন, “ব্যবসা, উদ্যোক্তা, সংস্কৃতি, ক্রীড়া, সামাজিক ও মিডিয়া অঙ্গনের গুণীজনদের সম্মিলিত অংশগ্রহণে অনুষ্ঠানটি সফলভাবে সম্পন্ন হয়েছে।”
বিআলো/তুরাগ



