• যোগাযোগ
  • অভিযোগ
  • সংবাদ দিন
  • ই-পেপার
    • ঢাকা, বাংলাদেশ

    গুলশানে নতুন ঠিকানা ন্যাচারালস বাই রাখির 

     dailybangla 
    08th Feb 2026 1:19 am  |  অনলাইন সংস্করণ

    দেশীয় প্রাকৃতিক হেয়ার কেয়ার ব্র্যান্ড গ্রাহকের আরও কাছে পৌঁছাবে নতুন শো-রুমের মাধ্যমে

    হৃদয় খান: দেশের প্রাকৃতিক হেয়ার কেয়ার ব্র্যান্ড ‘ন্যাচারালস বাই রাখি’ এবার গুলশান পুলিশ প্লাজায় নতুন শো-রুম নিয়ে এসেছে। ৬ ফেব্রুয়ারি, শুক্রবার এক উজ্জ্বল আয়োজনের মাধ্যমে এই নতুন শো-রুমের উদ্বোধন করা হয়।

    উদ্বোধনী অনুষ্ঠানে উপস্থিত ছিলেন জনপ্রিয় চিত্রনায়িকা শবনম বুবলি, ব্র্যান্ড প্রমোটার বারিশা হক, মডেল ইমতু রাতিশ এবং ফ্যাশন কোরিওগ্রাফার গৌতম সাহা। এছাড়া উপস্থিত ছিলেন প্রতিষ্ঠানটির স্বত্বাধিকারী রাখি সাহা এবং ভিক্টর সাহা।

    ‘ন্যাচারালস বাই রাখি’ মূলত প্রাকৃতিক উপাদানভিত্তিক হেয়ার কেয়ার পণ্য নিয়ে কাজ করে। ২০২১ সালে যাত্রা শুরু করা এই ব্র্যান্ড ইতোমধ্যেই বাংলাদেশের বিভিন্ন প্রান্তে পৌঁছে গেছে।

    প্রথম আউটলেট ছিল বসুন্ধরা সিটি শপিং কমপ্লেক্সে, এবং বর্তমানে তারা নিজস্ব এগ্রো প্রজেক্ট, ফ্যাক্টরি, দক্ষ সাইন্টিস্ট ও কেমিস্ট দ্বারা পরিচালিত।

    প্রতিটি উপাদান প্রাকৃতিক ও বৈজ্ঞানিকভাবে প্রমাণিত, সব প্রোডাক্ট ল্যাব টেস্টেড, যা চুলের জন্য নিরাপদ ও কার্যকর সমাধান নিশ্চিত করে।

    পণ্যসমূহের মধ্যে রয়েছে:

    ন্যাচারাল হেয়ার অয়েল
    হেয়ার নিউট্রিশন সিরাম
    হেয়ার স্পা প্যাক
    মেহেদী মিক্স
    অনিমিক্স অনিয়ন শ্যাম্পু
    সিল্ক ড্রপ হেয়ার সিরাম
    সব পণ্য BSTI, ISO ও GMP সার্টিফাইড এবং শতভাগ অথেনটিক।

    উদ্বোধনী আয়োজনে অতিথিরা দেশীয় প্রাকৃতিক পণ্যের প্রতি আস্থা বাড়বে বলে আশা প্রকাশ করেন। নতুন শো-রুমের মাধ্যমে গ্রাহকের কাছে সরাসরি মানসম্মত প্রাকৃতিক হেয়ার কেয়ার পণ্য পৌঁছে দেওয়ার লক্ষ্য নিয়ে এগোচ্ছে ‘ন্যাচারালস বাই রাখি’।

    বিআলো/তুরাগ

    Jugantor Logo
    ফজর ৫:০৫
    জোহর ১১:৪৬
    আসর ৪:০৮
    মাগরিব ৫:১১
    ইশা ৬:২৬
    সূর্যাস্ত: ৫:১১ সূর্যোদয় : ৬:২১

    আর্কাইভ

    February 2026
    M T W T F S S
     1
    2345678
    9101112131415
    16171819202122
    232425262728