• যোগাযোগ
  • অভিযোগ
  • সংবাদ দিন
  • ই-পেপার
    • ঢাকা, বাংলাদেশ

    গেটের মাঝে আটকা পড়ায় ২৬ মিনিট বন্ধ ছিল মেট্রোরেল 

     dailybangla 
    05th Jan 2025 1:23 pm  |  অনলাইন সংস্করণ

    বিআলো প্রতিবেদক: শেওড়াপাড়া স্টেশনে মেট্রোরেলের প্ল্যাটফর্ম গেট ও ট্রেনের দরজার মধ্যে আটকা পড়েছেন দুজন নারী। এতে অটোমেটিক সিস্টেম অচল হয়ে যায়। এতে ২৬ মিনিট বন্ধ ছিল সব মেট্রোরেল।

    রবিবার (৫ জানুয়ারি) সকাল পৌনে ১০টার দিকে মেট্রোরেল চলাচল বন্ধ হয়।

    ঢাকা ম্যাস ট্রানজিট কোম্পানি লিমিটেড (ডিএমটিসিএল) সূত্রে জানা যায়, দরজা বন্ধ না হওয়ায় শেওড়াপাড়া স্টেশনে ৯ নম্বর ট্রেনটি আটকে গিয়েছিল। দুই দরজার মাঝে যাত্রী আটকা পড়ায় অটোমেটিক সিস্টেম অচল হয়ে পড়ে। এজন্য বাকি সবকটি ট্রেন বিলম্ব হয়। পরে টেকনিক্যাল টিম সমস্যাটি সমাধান করলে সকাল ১০টা ১৩ মিনিটে ট্রেন সার্ভিস চালু হয়।

    ঘটনার সময় স্টেশনে উপস্থিত থাকা যাত্রীরা জানানা, শেওড়াপাড়া স্টেশন মেট্রোরেল এসে থামলে দুজন নারী প্ল্যাটফর্ম গেট ও ট্রেনের দরজার মধ্যে আটকা পড়েন। এতে অটোমেটিক সিস্টেম অচল হয়ে যায়।

    মেট্রো ট্রেনে আটকাপড়া যাত্রীরা ভোগান্তির কথা সামাজিক যোগাযোগ মাধ্যমে শেয়ার করেন। এ ঘটনায় যাত্রীদের কাছে দুঃখ প্রকাশ করেছে মেট্রোরেল কর্তৃপক্ষ।

    বিআলো/শিলি

    এই বিভাগের আরও খবর
     
    Jugantor Logo
    ফজর ৫:০৫
    জোহর ১১:৪৬
    আসর ৪:০৮
    মাগরিব ৫:১১
    ইশা ৬:২৬
    সূর্যাস্ত: ৫:১১ সূর্যোদয় : ৬:২১

    আর্কাইভ

    February 2026
    M T W T F S S
     1
    2345678
    9101112131415
    16171819202122
    232425262728