• যোগাযোগ
  • অভিযোগ
  • সংবাদ দিন
  • ই-পেপার
    • ঢাকা, বাংলাদেশ

    গোয়ালন্দে মোটরসাইকেল দুর্ঘটনায় তরুণীর মৃত্যু, চালক বন্ধু গ্রেপ্তার 

     dailybangla 
    04th Nov 2025 5:43 pm  |  অনলাইন সংস্করণ

    সোহেল রানা চৌধুরী, রাজবাড়ী: রাজবাড়ীর গোয়ালন্দ উপজেলার দৌলতদিয়া ঘাটসংলগ্ন এলাকায় মোটরসাইকেলে ঘুরতে গিয়ে ওড়না চাকায় পেঁচিয়ে ছিটকে পড়ে সুমাইয়া (১৮) নামে এক তরুণীর মর্মান্তিক মৃত্যু হয়েছে। এ ঘটনায় মোটরসাইকেল চালক তার বন্ধু সজিব প্রামাণিককে গ্রেপ্তার করেছে পুলিশ।

    সোমবার (৩ নভেম্বর) বিকেল সাড়ে ৪টার দিকে জমিদার ব্রিজ এলাকায় ঢাকা-খুলনা মহাসড়কে এ দুর্ঘটনা ঘটে।

    পুলিশ ও স্থানীয় সূত্র জানায়, সুমাইয়া বন্ধু সজিবের মোটরসাইকেলে ঘুরতে বের হন। পথে দ্রুতগতির মোটরসাইকেলের পেছনের চাকায় তার ওড়না পেঁচিয়ে যায়। এতে সুমাইয়া ভারসাম্য হারিয়ে ছিটকে পড়ে মাথায় গুরুতর আঘাত পান। স্থানীয়রা তাকে উদ্ধার করে গোয়ালন্দ উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নেন। অবস্থার অবনতি হলে ফরিদপুর মেডিকেল কলেজ হাসপাতালে পাঠানো হলে চিকিৎসাধীন অবস্থায় তিনি মারা যান।

    ঘটনার পর নিহতের বড় বোন বাদী হয়ে সজিব প্রামাণিকের বিরুদ্ধে সড়ক পরিবহন আইন ২০১৮-এর ধারা ৯৮/১০৫ অনুযায়ী মামলা দায়ের করেন। অভিযোগে বেপরোয়া ও অবহেলাজনিত চালনার অভিযোগ আনা হয়েছে।

    মামলার পর রাতেই পুলিশ ফরিদপুর থেকে সজিবকে মোটরসাইকেলসহ আটক করে থানায় হেফাজতে নেয়।

    আহলাদিপুর হাইওয়ে থানার ওসি মো. শামীম শেখ বলেন, অভিযোগ পাওয়ার পরই আমরা আসামিকে গ্রেপ্তার করেছি। মঙ্গলবার (৪ নভেম্বর) সকালে তাকে আদালতে পাঠানো হয়েছে।

    বিআলো/শিলি

    এই বিভাগের আরও খবর
     
    Jugantor Logo
    ফজর ৫:০৫
    জোহর ১১:৪৬
    আসর ৪:০৮
    মাগরিব ৫:১১
    ইশা ৬:২৬
    সূর্যাস্ত: ৫:১১ সূর্যোদয় : ৬:২১

    আর্কাইভ

    February 2026
    M T W T F S S
     1
    2345678
    9101112131415
    16171819202122
    232425262728