গ্রিনল্যান্ড নিয়ে পশ্চিমাদের আশঙ্কা ‘রাজনৈতিক গল্প’: রুশ নেতা
আর্ন্তজাতিক ডেস্ক: গ্রিনল্যান্ডকে কেন্দ্র করে রাশিয়া বা চীনের সম্ভাব্য আগ্রাসনের আশঙ্কাকে সম্পূর্ণ ভিত্তিহীন বলে মন্তব্য করেছেন রাশিয়ার সাবেক প্রেসিডেন্ট দিমিত্রি মেদভেদেভ।
রাশিয়ার নিরাপত্তা পরিষদের উপ-চেয়ারম্যান মেদভেদেভ সোমবার রয়টার্স ও তাসকে দেওয়া সাক্ষাৎকারে বলেন, পশ্চিমা দেশগুলো নিজেদের স্বার্থ রক্ষার জন্য কৃত্রিম ভয় তৈরি করছে।
তার মতে, রাশিয়া ও চীনের নাম ব্যবহার করে গ্রিনল্যান্ড ইস্যুকে অযথা নিরাপত্তা হুমকি হিসেবে তুলে ধরা হচ্ছে, যার বাস্তব কোনো ভিত্তি নেই।
মেদভেদেভ আরও বলেন, এই ইস্যুতে ন্যাটো ও পশ্চিমা জোটের ভেতরেই মতভেদ তৈরি হতে পারে। পরিস্থিতি সামরিক পর্যায়ে পৌঁছানোর আগেই শান্তিপূর্ণ সমাধানের পথ বেরিয়ে আসবে বলেও তিনি আশা প্রকাশ করেন।
উল্লেখ্য, গ্রিনল্যান্ডের ভৌগোলিক অবস্থান ও প্রাকৃতিক সম্পদ নিয়ে সম্প্রতি আন্তর্জাতিক শক্তিগুলোর মধ্যে কৌশলগত আগ্রহ বেড়েছে। ন্যাটো দাবি করে, আর্কটিক অঞ্চলে রাশিয়া ও চীন প্রভাব বিস্তারের চেষ্টা করছে। তবে মস্কো এসব অভিযোগকে রাজনৈতিক প্রচারণা বলে উড়িয়ে দিয়েছে।
বিআলো/শিলি



