• যোগাযোগ
  • অভিযোগ
  • সংবাদ দিন
  • ই-পেপার
    • ঢাকা, বাংলাদেশ

    ঘন কুয়াশা ও তীব্র শীতে কুড়িগ্রামে স্থবির জনজীবন 

     dailybangla 
    23rd Dec 2025 9:53 am  |  অনলাইন সংস্করণ

    নিজস্ব প্রতিবেদক: ঘন কুয়াশা ও কনকনে শীতে উত্তরের জেলা কুড়িগ্রামে জনজীবন স্থবির হয়ে পড়েছে। গত কয়েকদিন ধরে হিমশীতল বাতাসে স্বাভাবিক জীবনযাত্রা ব্যাহত হচ্ছে। ভোরের দিকে পুরো জেলা কুয়াশার চাদরে ঢেকে যায়, ফলে সড়কে যানবাহনগুলো হেডলাইট জ্বালিয়ে ধীরগতিতে চলাচল করছে।

    মঙ্গলবার (২৩ ডিসেম্বর) সকাল ৬টায় কুড়িগ্রামে সর্বনিম্ন তাপমাত্রা রেকর্ড করা হয়েছে ১২ ডিগ্রি সেলসিয়াস। কুয়াশার কারণে মহাসড়ক ও আঞ্চলিক সড়কে যান চলাচল ব্যাহত হচ্ছে, এতে যাত্রীদের ভোগান্তি বেড়েছে।

    শীতের তীব্রতায় সবচেয়ে বেশি দুর্ভোগে পড়েছেন নিম্নআয়ের মানুষ, দিনমজুর ও চরাঞ্চলের বাসিন্দারা। অনেকেই সকালে কাজে বের হতে পারছেন না। ছিন্নমূল মানুষজন খড়কুটো জ্বালিয়ে শীত নিবারণের চেষ্টা করছেন।

    কুড়িগ্রাম সদর উপজেলার যাত্রাপুর ইউনিয়নের রিকশাচালক আলম মিয়া বলেন, শীতের কারণে রাস্তায় মানুষ কম, ভাড়াও মিলছে না। আয় না হলে পরিবারের খাবারের সংকট দেখা দিচ্ছে।

    রাজারহাট কৃষি আবহাওয়া পর্যবেক্ষণাগারের ভারপ্রাপ্ত কর্মকর্তা সুবল চন্দ্র জানান, আগামী কয়েকদিন জেলায় শীত ও কুয়াশার প্রবণতা অব্যাহত থাকতে পারে এবং মৃদু শৈত্যপ্রবাহ বয়ে যাওয়ার আশঙ্কা রয়েছে।

    বিআলো/শিলি

    এই বিভাগের আরও খবর
     
    Jugantor Logo
    ফজর ৫:০৫
    জোহর ১১:৪৬
    আসর ৪:০৮
    মাগরিব ৫:১১
    ইশা ৬:২৬
    সূর্যাস্ত: ৫:১১ সূর্যোদয় : ৬:২১

    আর্কাইভ

    February 2026
    M T W T F S S
     1
    2345678
    9101112131415
    16171819202122
    232425262728