• যোগাযোগ
  • অভিযোগ
  • সংবাদ দিন
  • ই-পেপার
    • ঢাকা, বাংলাদেশ

    ঘন কুয়াশায় পাটুরিয়া-দৌলতদিয়া নৌ চলাচল বন্ধ 

     dailybangla 
    31st Dec 2024 12:57 pm  |  অনলাইন সংস্করণ

    নিজস্ব প্রতিবেদক: ঘন কুয়াশার কারণে পাটুরিয়া-দৌলতদিয়া নৌপথে সাময়িকভাবে ফেরি চলাচল বন্ধ করে দেওয়া হয়েছে। ভোর থেকে কুয়াশার পরিমাণ বেড়ে যাওয়ায় ফেরির মার্কিং বাতির আলো অস্পষ্ট হয়ে যায়। এতে মাঝ পদ্মায় যানবাহন ও যাত্রী নিয়ে একটি ফেরি আটকা পড়ে।

    মঙ্গলবার (৩১ ডিসেম্বর) সকাল সাড়ে ৬টার দিকে এই নৌপথে ফেরি চলাচল বন্ধ করে দেয় কর্তৃপক্ষ।

    ঘাট সংশ্লিষ্ট সূত্রে জানা গেছে, সোমবার সারারাত পাটুরিয়া-দৌলতদিয়া নৌপথে পদ্মা নদীতে কুয়াশা ছিল। এ সময় নৌপথে সতর্কতার সঙ্গে ফেরির মাস্টাররা ফেরি চালান। তবে আজ ভোরের দিকে নদীতে কুয়াশার পরিমাণ বেড়ে যাওয়ায় ফেরির মার্কিং বাতির আলো অস্পষ্ট হয়ে যায়। এতে মাঝ পদ্মায় যানবাহন ও যাত্রী নিয়ে একটি ফেরি আটকা পড়ে।

    পরে নৌপথে দুর্ঘটনা এড়াতে সকাল সাড়ে ৬টার দিকে ফেরি চলাচল সাময়িকভাবে বন্ধ করে দেওয়া হয়। ফেরি চলাচল বন্ধ থাকায় উভয় ফেরিঘাট এলাকায় শতাধিক যানবাহন নৌপথ পারাপারে অপেক্ষমাণ রয়েছে।

    বিষয়টি নিশ্চিত করেন বাংলাদেশ অভ্যন্তরীণ নৌপরিবহন কর্পোরেশনের (বিআইডব্লিউটিসি) আরিচা কার্যালয়ের বাণিজ্য শাখার ব্যবস্থাপক মো. সালাম হোসেন বলেন, নদীতে ঘন কুয়াশার কারণে পাটুরিয়া-দৌলতদিয়া নৌপথে ফেরি চলাচল বন্ধ করা হয়েছে। নদীতে কুয়াশার ঘনত্ব কমে গেলে পাটুরিয়া-দৌলতদিয়া নৌপথে পুনরায় ফেরি চলাচল শুরু করা হবে। ফেরি চলাচল স্বাভাবিক হলে ঘাট এলাকায় আটকে থাকা যানবাহনগুলোকে সিরিয়াল অনুযায়ী পার করা হবে।

    বিআলো/শিলি

    এই বিভাগের আরও খবর
     
    Jugantor Logo
    ফজর ৫:০৫
    জোহর ১১:৪৬
    আসর ৪:০৮
    মাগরিব ৫:১১
    ইশা ৬:২৬
    সূর্যাস্ত: ৫:১১ সূর্যোদয় : ৬:২১

    আর্কাইভ

    February 2026
    M T W T F S S
     1
    2345678
    9101112131415
    16171819202122
    232425262728