• যোগাযোগ
  • অভিযোগ
  • সংবাদ দিন
  • ই-পেপার
    • ঢাকা, বাংলাদেশ

    চাঁদপুর আদালতে শুনানিকালে আইনজীবীর মৃত্যু 

     dailybangla 
    15th Jul 2025 4:49 pm  |  অনলাইন সংস্করণ

    নিজস্ব প্রতিবেদক: চাঁদপুর জেলা জজ আদালতে মামলার শুনানিকালে আব্দুল মান্নান খান মহিন (৫১) নামের এক আইনজীবী মৃত্যুবরণ করেছেন। মঙ্গলবার (১৫ জুলাই) বেলা সাড়ে ১১টার দিকে এ মর্মান্তিক ঘটনা ঘটে।

    জানা গেছে, আদালতে একটি রিভিশন মামলার শুনানি চলাকালে হঠাৎ মাথা ঘুরে মেঝেতে পড়ে যান আইনজীবী আব্দুল মান্নান। এসময় আদালতের বেঞ্চের সঙ্গে ধাক্কা লেগে তার মাথায় আঘাত লাগে। সহকর্মীরা তাৎক্ষণিকভাবে তাকে চাঁদপুর সরকারি জেনারেল হাসপাতালে নিয়ে গেলে জরুরি বিভাগের চিকিৎসক ডা. আমিনুল ইসলাম সুমন তাকে মৃত ঘোষণা করেন।

    আব্দুল মান্নানের গ্রামের বাড়ি চাঁদপুর জেলার হাজীগঞ্জ উপজেলার ৪ নম্বর কালচোঁ দক্ষিণ ইউনিয়নের চাঁদপুর গ্রামের ব্যাপারী বাড়ি। তার পিতার নাম মৃত ইসমাইল হোসেন ব্যাপারী।

    চাঁদপুর জেলা জজ আদালতের পাবলিক প্রসিকিউটর (পিপি) কুহিনূর বেগম বলেন, তিনি রিভিশন মামলার এডমিশন শুনানি করছিলেন। হঠাৎ মাথা ঘুরে পড়ে যান। হাসপাতালে নেওয়ার পর চিকিৎসক জানান, তিনি আর বেঁচে নেই।

    এ ঘটনায় চাঁদপুর আইনজীবী মহলে শোকের ছায়া নেমে এসেছে।

    বিআলো/এফএইচএস

     

    এই বিভাগের আরও খবর
     
    Jugantor Logo
    ফজর ৫:০৫
    জোহর ১১:৪৬
    আসর ৪:০৮
    মাগরিব ৫:১১
    ইশা ৬:২৬
    সূর্যাস্ত: ৫:১১ সূর্যোদয় : ৬:২১

    আর্কাইভ

    February 2026
    M T W T F S S
     1
    2345678
    9101112131415
    16171819202122
    232425262728