• যোগাযোগ
  • অভিযোগ
  • সংবাদ দিন
  • ই-পেপার
    • ঢাকা, বাংলাদেশ

    চাঁদপুর গ্রামার একাডেমিতে বার্ষিক ক্রীড়া প্রতিযোগিতা ও পুরস্কার বিতরণ 

     dailybangla 
    09th Feb 2026 8:04 pm  |  অনলাইন সংস্করণ

    চাঁদপুর প্রতিনিধি : চাঁদপুর গ্রামার একাডেমিতে বার্ষিক ক্রীড়া প্রতিযোগিতা ও পুরস্কার বিতরণ অনুষ্ঠিত হয়েছে। সোমবার (৯ ফেব্রুয়ারি) সকালে বিদ্যালয় মাঠে বার্ষিক ক্রীড়া প্রতিযোগিতা ও পুরস্কার বিতরণ অনুষ্ঠান অনুষ্ঠিত হয়। অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন ডক্টরস্ এসোসিয়েশন অব বাংলাদেশ (ড্যাব) সভাপতি ও বাংলাদেশ প্রাইভেট হসপিটাল ক্লিনিক এন্ড ডায়াগনস্টিক এসোসিয়েশন চাঁদপুর জেলা শাখার সভাপতি ডা. মোবারক হোসেন চৌধুরী।

    প্রধান অতিথির বক্তব্যে বলেন, শিক্ষার পাশাপাশি খেলাধুলা শিশুদের শারীরিক ও মানসিক বিকাশে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখে। খেলাধুলার মাধ্যমে শিশুদের মধ্যে শৃঙ্খলা, নেতৃত্ব ও দলগত কাজের মানসিকতা গড়ে ওঠে। আজকের শিশুরাই আগামীর ভবিষ্যৎ, তাই পড়াশোনার পাশাপাশি তাদের খেলাধুলায় আগ্রহী করে তুলতে অভিভাবক ও শিক্ষকদের সম্মিলিতভাবে কাজ করতে হবে।

    তিনি আরও বলেন, বর্তমান প্রতিযোগিতামূলক বিশ্বে টিকে থাকতে হলে শিক্ষার্থীদের ইংরেজি ভাষা দক্ষতা, প্রযুক্তি জ্ঞান ও সৃজনশীল চিন্তার বিকাশ ঘটাতে হবে। এই একাডেমি শিক্ষার্থীদের জন্য একটি আদর্শ শিক্ষাঙ্গন হিসেবে গড়ে উঠবে—এটাই আমাদের প্রত্যাশা। তিনি আরও বলেন, নিয়মিত ক্রীড়া চর্চা শিশুদের মোবাইল আসক্তি থেকে দূরে রাখে এবং সুস্থ ও সুন্দর জীবন গঠনে সহায়তা করে।

    এ সময় তিনি একাডেমির শিক্ষকদেরকে শিক্ষার্থীদের প্রতি যত্নশীল হওয়ার আহ্বান জানান এবং অভিভাবকদের উদ্দেশ্যে বলেন, শিক্ষা প্রতিষ্ঠানের পাশাপাশি পরিবারকেও সন্তানের শিক্ষা ও চরিত্র গঠনে সচেতন ভূমিকা রাখতে হবে। বার্ষিক ক্রীড়া প্রতিযোগিতার উদ্বোধন করেন চাঁদপুর চেম্বার অব কমার্স এন্ড ইন্ডাস্ট্রির সভাপতি সুভাষ চন্দ্র রায়। পুরস্কার বিতরণ অনুষ্ঠানে সভাপতিত্ব করেন বিদ্যালয়ের প্রতিষ্ঠাতা ও সভাপতি তাসলিমা আক্তার।

    বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তর চাঁদপুর জেলা কার্যালয়ের সহকারী পরিচালক মুহা. মিজানুর রহমান, কর্নার ডেভলপারস লিমিটেডের চেয়ারম্যান ও ব্যবস্থাপনা পরিচালক রোটারিয়ান আব্দুল্লাহ আল মামুন, প্রথম আলো বন্ধুসভা চাঁদপুরের সভাপতি রোটারিয়ান ডা. মাসুদ হাসান, বিশিষ্ট ব্যবসায়ী ও সমাজসেবক জিয়া প্রধানীয়া, এবং বাংলাদেশ কিন্ডারগার্ডেন অ্যাসোসিয়েশন চাঁদপুর জেলা শাখার সভাপতি সোহরাব হোসেন।

    অনুষ্ঠানটি সঞ্চালনা করেন দৈনিক বাংলাদেশের আলো পত্রিকার চাঁদপুর জেলা প্রতিনিধি ও বাংলাদেশ ফটো জার্নালিস্ট এসোসিয়েশনের সাংগঠনিক সম্পাদক সাইদ হোসেন অপু চৌধুরী। এ সময় বক্তব্য রাখেন বিদ্যালয়ের পরিচালক রাজীব চৌধুরী, প্রধান শিক্ষিকা পিয়াংকা রানী সাহা, সহকারি শিক্ষিকা নুরুন্নাহার, জয়শ্রী ঘোষ, চন্দ্রিকা পাল। অনুষ্ঠান শেষে বিভিন্ন ইভেন্টে বিজয়ী শিক্ষার্থীদের মাঝে পুরস্কার বিতরণ করা হয়। শিক্ষার্থী, অভিভাবক ও শিক্ষক-শিক্ষিকাদের উপস্থিতিতে অনুষ্ঠানটি প্রাণবন্ত ও আনন্দঘন পরিবেশে সম্পন্ন হয়।

    বিআলো/আমিনা

    এই বিভাগের আরও খবর
     
    Jugantor Logo
    ফজর ৫:০৫
    জোহর ১১:৪৬
    আসর ৪:০৮
    মাগরিব ৫:১১
    ইশা ৬:২৬
    সূর্যাস্ত: ৫:১১ সূর্যোদয় : ৬:২১

    আর্কাইভ

    February 2026
    M T W T F S S
     1
    2345678
    9101112131415
    16171819202122
    232425262728